214803

`মানুষের কথায় রোবট হতে পারব না’





স্পোর্টস ডেস্ক।। ক্রিকেট মাঠে আক্রমণাত্মক মনোভাবের কারণে আলোচিত ভারতের অধিনায়ক বিরাট কোহলি।

সম্প্রতি কোহলিকে উদ্দেশ্য করে পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ বলেন, ‘কোহলি-ধোনিরা স্বাভাবিক কথাবার্তায়ও গালি ব্যবহার করেন। যা কিনা ভদ্রলোকের খেলার স্পিরিটের পরিপন্থী।’

পাকিস্তান অধিনায়কের মন্তব্যের জবাবে স্থানীয় সংবাদ মাধ্যমে কোহলি বলেন, ‘লোকে কি বললো, কি ভাবলো সেটা ভেবে আমি নিজেকে রোবট বানাতে পারব না। নিজের প্রতি বিশ্বাসটাই সব। আপনি কিভাবে বিষয়গুলোকে নিচ্ছেন, তার ওপরই আপনার প্রতিক্রিয়া নির্ধারণ করে। লোকে কি ভাবে, কি বলে তাতে আমার নিজের ভাবনার পরিবর্তন হয় না।’

ad

পাঠকের মতামত