214954

আজব কাণ্ড: এখন থেকে ছেলেরাও স্কার্ট পরবে!





সাধারণত স্কুল পড়ুয়া ছাত্রীদের কেই শুধু স্কার্ট পরতে দেখা যায়। এতো দিন যাবত নিশ্চয় সবাই এমনটাই দেখে এসেছেন। কিন্তু যদি এমন হয়, এখন থেকে ছেলেরাও স্কার্ট পরে তাহলে বিষয়টা কেমন হবে! নিশ্চয় অবাক হবেন।

হ্যাঁ, এমনটিই সত্যি হতে চলেছে। শুধু ছাত্রীরা নয়, এবার থেকে ছেলেরাও চাইলে স্কার্ট পরতে পারবে। যুক্তরাজ্যের আপিনঘ্যাম স্কুল কর্তৃপক্ষ এমনটাই জানিয়েছে।

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবর সূত্রে এমনটাই জানা গেছে।

ওই স্কুলের প্রধান শিক্ষক রিচার্ড মেলোনি জানান, ছাত্র-ছাত্রীদের মধ্যে লিঙ্গ সমতা ফেরাতেই এই ব্যবস্থা আনা হয়েছে। কেউ যদি অন্য লিঙ্গের মতো আচরণ করতে চায়, তাহলে তাকে পূর্ণ সুযোগ দেওয়া হবে।

যুক্তরাজ্যের ওই স্কুলটির একজন প্রাক্তন ছাত্র ব্রিটিশ টেলিভিশন ডিরেক্টর ক্রিশ্চিয়ান জেসেন জানিয়েছেন, তাদের সময়ে স্কার্ট পরার সুযোগ ছিল না। যদি সুযোগ থাকত তাহলে তিনি স্কার্ট পরেই স্কুলে আসতেন বলে জানান ক্রিশ্চিয়ান জেসেন।

বিট্রেনের বিভিন্ন স্কুলে সেই ১৯৮৪ সাল থেকে লিঙ্গ ভেদে পোশাক পরার রীতি চালু রয়েছে। কিন্তু এখন সেই রীতি ভেঙে দিল আপিনঘ্যাম স্কুল কর্তৃপক্ষ।

তবে অনেকে এই রীতি লিঙ্গভেদ দূর করার জন্য যথেষ্ট অভিনব বলে মানছেন।

এখন থেকে ছেলেরা চাইলেই স্কুলে স্কার্ট পরবে এই খবর যুক্তরাজ্যের গণ্ডি পেরিয়ে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে।

ad

পাঠকের মতামত