আব্রামকে নিয়ে স্বপ্নের কথা জানালেন শাহরুখ
![]()
![]()
![]()
![]()
সন্তানদের নিয়ে নানা স্বপ্ন বলিউড বাদশাহ শাহরুখ খানের। তাদেরকে নিজের সৌভাগ্য হিসেবেও ভাবেন তিনি। এ কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিজের দল কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) খেলায় সন্তানদের নিয়ে হাজির হন প্রায়ই।
গত রোববারও এর ব্যতিক্রম হয়নি। আইপিএলের চলতি আসরে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে কেকেআরের ম্যাচ দেখতে মেয়ে সুহানা ও ছেলে আব্রামকে নিয়ে কলকাতার ইডেন গার্ডেনে হাজির হন শাহরুখ। সেখানে আব্রামকে নিয়ে তার স্বপ্নের কথা জানান কিং খান।
এক সাক্ষাতকারে খেলায় পাঁচ বছর বয়সী আব্রামের আগ্রহের বিষয়ে শাহরুখ বলেন, ‘সে এখনও ক্রিকেট খেলেনি, ফুটবলই বেশি খেলে। আমি আব্রামকে ভারতের হয়ে হকি খেলাতে চাই।’
বলিউডের ‘চাক দে ইন্ডিয়া’ ছবিতে ভারতীয় মহিলা হকি দলের কোচ চরিত্রে অভিনয় করেছিলেন শাহরুখ। তবে এবার বড় পর্দায় না, বাস্তবেই ছেলেকে হকি খেলোয়াড় হিসেবে দেখতে চান তিনি।




