আনন্দে আত্মহারা রাজ, শুভশ্রীকে কাছে পেয়ে
![]()
![]()
![]()
![]()
বিনোদন ডেস্ক।। এখন দু’জন দুজনকে নাকি চোখে হারান। তাইতো সময় হাতে পেলেই একসঙ্গে বেড়িয়ে পড়ছেন এখানে-ওখানে। আর চোখের আড়ালে ফোন হয়ে উঠছে সহায়। কিন্তু ইদানীং কলকাতা টু কম্বডিয়া ডিসটেন্সে-দুই প্রেমিক যুগলের প্রেমে বাঁধ সেঁধেছে ফোনের বিল! তাতেই বেচারা প্রেমিক-প্রেমিকার উড়েছে রাতের ঘুম। কিন্তু প্রেমের পথে কে কবে বাঁধা দিয়ে রাখতে পেরেছে! তাইতো সব কিছু ছেড়ে কম্বডিয়ায় পাড়ি দিয়েছেন শুভশ্রী। আর প্রেমিকাকে চোখের সামনে দেখে আনন্দে আধখানা রাজ।
![]()
![]()
![]()
![]()
‘কাটমুণ্ডু’ সিক্যুয়ালের শুটিংয়ের জন্য বিদেশে পাড়ি দিয়েছেন পরিচালক। এদিকে ‘চালবাজ’-এর প্রচারের জন্য শহর কলকাতায় শুভশ্রী। কিন্তু কটা দিন কাটতে না কাটতেই মন খারাপের পালা শুরু। দু’জন দু’জনকে ছাড়া যেন কিছুতেই থাকতে পারছেন না। এদিকে শুটিং ছেড়ে রাজ আসতে পারবে না? তার মাথায় ঝুলছে প্রযোজকদের ডেট লাইন। তাই কলকাতার কাজ তাড়াতাড়ি সেড়ে হবু বরের কাছে চলে গিয়েছেন নায়িকা। তবে তার আসার কথা গুণাক্ষরেও জানতে দেননি রাজকে। তাই যখন চোখের সামনে শুভশ্রীকে তিনি দেখতে পেলেন তখন আর নিজেকে সামলাতে পারেননি”।
‘কাটমুণ্ডু 2 কাম্বোডিয়া’ সিক্যুয়াল হলেও গল্প একেবারে নতুন। তার জন্যই কাস্টিংয়ে অদল বদল। সোহম, রুদ্রনীল, রোজা সিক্যুয়েলে থেকে গেলেও ‘কাটমুণ্ডু’র ফ্র্যাঞ্চাইজিতে আসছেন নতুন সদস্য। যেমন যিশু সেনগুপ্ত, তনুশ্রী, খরাজ মুখোপাধ্যায়। আপাতত ছবির গোটা কাস্ট নিয়ে কম্বডিয়ায় রয়েছেন পরিচালক রাজ চক্রবর্তী। সঙ্গে অবশ্যই শুভশ্রী।




