প্রেমিকাকে ধর্ষণের পর হত্যা, ধানক্ষেতে লাশ!
![]()
![]()
![]()
![]()
লক্ষ্মীপুরের রামগতিতে কোহিনুর বেগম নামে এক তরুণীকে গণধর্ষণের পর হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তরুণীর প্রেমিককে আটক করেছে পুলিশ।
সোমবার (৯ এপ্রিল) ভোরে উপজেলার পশ্চিম চরকলাকোপা এলাকার একটি ধানক্ষেত থেকে কোহিনুরের লাশ উদ্ধার করে পুলিশ। পরে নিহতের পরিবারের অভিযোগে সকালে তার প্রেমিক দুলাল হোসেনকে আটক করে পুলিশ। আটক দুলাল সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা এলাকার হেজু মিয়ার ছেলে।
এ তথ্যের সত্যতা নিশ্চিত করে রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম আরিছুল হক জানান, ওই নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় চরমনসা গ্রাম থেকে দুলার নামে একজনকে আটক করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, কোহিনুর শনিবার সকালে চরমনসা গ্রামের বাড়ি থেকে বের হয়। পরে তিনি বাড়িতে ফিরেনি। খোঁজ নিয়ে স্বজনরা জানতে পারেন, তাকে মোবাইল ফোনে খবর দিয়ে ঘুরতে যাওয়ার কথা বলে প্রেমিক দুলাল অজ্ঞাতস্থানে নিয়ে যায়। এরপর আর তার খোঁজ পাওয়া যায়নি।
সোমবার রামগতির পশ্চিম চরকলাকোপা গ্রামে ধানক্ষেতে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। স্বজনরা ঘটনাস্থলে গিয়ে তার লাশ শনাক্ত করেন।
স্থানীয়রা জানায়, দুলাল তার বন্ধুদের নিয়ে ওই তরুণীকে গণধর্ষণ করেছে। পরে পরিকল্পিতভাবে তাকে হত্যার পর লাশ ধানক্ষেতে ফেলে যায়।




