214645

অবিশ্বাস্য ঘটনা: আবু তাহিরের ছোঁয়াতেই জ্বলছে বাল্ব! (ভিডিও)





নিউজ ডেস্ক।। ভারতের কেরালা রাজ্যের আলাপ্পুঝা এলাকার কিশোর আবু তাহির। তার আর সব কিছুই বাকি ১০টা কিশোরের মতোই। শুধু একটি ক্ষেত্রে অনেক আলাদা তাহের। সেটি হলো, নয় বছর বয়সী তাহিরের শরীরে কোনো বৈদ্যুতিক বাল্ব স্পর্শ করলেই জ্বলে ওঠে।

সংবাদমাধ্যম ডেইলি মেইলের খবরে তাহিরের এই ক্ষমতার একটি ভিডিও দেখানো হয়েছে। সেখানেও মিলেছে ওই ঘটনার প্রমাণ। দেখা গেছে তাহিরের শরীরের যে কোনো অংশের স্পর্শে জ্বলে উঠছে বাল্ব।
এ বিষয়ে ডেইলি মেইলকে তাহির জানিয়েছে, তার বাবা নাজির একজন ইলেকট্রিক মিস্ত্রি। একদিন কাজ শেষে বাড়িতে তিনি একটি বাল্ব নিয়ে এসেছিলেন। ওই দিনই প্রথম সে বিষয়টি জানতে পারে। তাহিরের এই ক্ষমতা প্রকৃত বলে দাবি করেছে তার পরিবার।




এ বিষয়ে ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, ভিডিওটি পুরো দেখানো হয়নি। তাহিরের হাত-পা খালি থাকলেও, তার শরীরের অন্য কোনো অংশে বৈদ্যুতিক কিছু লাগানো থাকতে পারে। যার মাধ্যমে বিদ্যুৎ পরিবাহিত হচ্ছিল।
তবে মানুষের স্পর্শে বৈদ্যুতিক বাল্ব জ্বলার ঘটনা এই প্রথম না। বিভিন্ন সময়ে কিছু মানুষের মধ্যে এই ক্ষমতা দেখা গেলেও তার কোনো ব্যাখ্যা দিতে পারেননি বৈজ্ঞানিকরা।

ad

পাঠকের মতামত