নারিনের অনুপ্রেরণা স্ত্রী নন্দিতাই
![]()
![]()
![]()
![]()
স্পোর্টস ডেস্ক।। আইপিএল-এ বলিউড বাদশা শাহরুখ খানের দল কেকেআর-এর অন্যতম বোলিং অস্ত্র সুনীল নারিন। মাঠে শান্ত স্বভাবের এই ক্যারিবিয়ান ক্রিকেটার কিন্তু বিপক্ষ ব্যাটিংয়ের জন্য এক আতঙ্কের নাম। খেলার মাঠে ও ব্যক্তিজীবনে নারিনের অনুপ্রেরণা তার স্ত্রী, নন্দিতা কুমার।
ক্রিকেট ক্যারিয়ারে অনেক সময়ে বল ডেলিভারির নানা ত্রুটিতে বিভিন্ন নিষেধাজ্ঞার মুখোমুখি হয়েছেন নারিন। তবে এই কঠিন দুঃসময়েও পাশে পেয়েছেন নন্দিতাকে। নারিনের মত তার বাবা সাদিদ নারিনও ছিলেন একজন ক্রিকেটপ্রেমী। ভারতীয় ক্রিকেটার সুনীল গাওস্করের অন্ধ ভক্ত ছিলেন তিনি। তাই তো তার নামেই নিজের ছেলের নাম রাখেন ‘সুনীল’।
বেশ কয়েকবছর প্রেমপর্ব সারার পর ২০১৩ সালে ভারতীয় হিন্দুমতে নন্দিতার সঙ্গে বিয়ে হয় সুনীল নারিনের। বর্তমানে এক ছেলে সন্তানের বাবা মা তারা।
স্বামী তারকা ক্রিকেটার হলেও নন্দিতা নিজে কিন্তু একটু লো প্রোফাইল থাকতেই পছন্দ করেন। পেশায় তিনি একজন নেইল আর্টিস্ট। তবে স্বামী নারিনের সাথে মিল আছে তার অনেক। স্বাস্থ্য সচেতন নন্দিতা জাঙ্ক ফুড একবারেই এড়িয়ে চলেন। আর সকালের ব্যায়াম তো সব কাজের অন্যতম। ব্যস্ততা থাকলেও স্বামীর সঙ্গে বিশ্বের বিভিন্ন প্রান্তে ক্রিকেটীয় ট্যুরে দেখা যায় নন্দিতাকে। গ্যালারি থেকে সমর্থন করে যান নারিনকে। চুটিয়ে শপিং করতে ভালবাসেন নন্দিতা। আইপিএল-এর সময় ভারতের বিভিন্ন শহরে শপিং মলগুলোতে ঘুরে বেড়ান তিনি।
আর মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় নিজের পোষা কুকুরের সঙ্গেও ছবি পোস্ট করেন নন্দিতা। সূত্র: এবেলা




