দেবের টুইটে রেগে আগুন রুক্মিনী
![]()
![]()
![]()
![]()
বিনোদন.ডেস্ক।। মুক্তির প্রতীক্ষায় দেব-রুক্মিনী অভিনীত কবীর। চলছে জোরদার প্রোমোশন। টুইটার থেকে ফেসবুক, সোশ্যাল মিডিয়া, সংবাদ মাধ্যমে কবীর নিয়ে চর্চা। ককটেলের মতোই কি ফের নজর কাড়বে এই জুটি?
এরকমই হাজার প্রশ্ন যখন চায়ের ঠেকে তুফান তুলছে, ঠিক তখনই রবিবারের সন্ধাবেলায় হঠাৎ রেগে গেলেন রুক্মিনী। তাও আবার একটি ভিডিওকে কেন্দ্র করে। কেন জানেন?

রবিবার সন্ধ্যাতেই নায়িকার টুইটার অ্যাকাউন্টে উঠে এল দেবের টুইটার পোস্ট করা একটি ভিডিও, যেখানে লেখা রয়েছে, এই নাটুকেপনার জন্যই কবীর ছবিতে তাকে নেওয়া হয়েছে। ওপরে ক্যাপশন, আর নিচে চলছে সেই মজার ভিডিও, যেখানে বোরখা পরে নাচছেন এক তরুণী। কিন্তু এতে রুক্মিনী খেপে গেলেন কেন?
আরে মশাই, ভিডিওতে যাকে বোরখা পরে দেখা যাচ্ছে, তিনিই তো রুক্মিনী, একটু কাছে এনে ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন।

আর এই পোস্টের প্রত্যুত্তর দিতে নায়িকা করলেন রিটুইট যেখানে প্রায় তিনি বন্দুক নিয়ে তেড়ে যান আর কি! দেখে নিন সেই টুইটটিও…




