শোয়েব মালিক চান মেয়ে সন্তান; পদবী কি ‘মালিক’ হবে নাকি ‘মির্জা’ হবে?
![]()
![]()
![]()
![]()
তৃতীয় বিশ্বের দেশগুলোতে এখনও মেয়ে সন্তানকে ‘অভিশাপ’ হিসেবে দেখা হয়। খোদ ভারতেই এখনও ব্যাপকহারে কন্যা ভ্রুণ হত্যা চলে। সেই দেশের টেনিস মহাতারকা সানিয়া মির্জা কন্যাসন্তান বিরোধীদের উদ্দেশ্য দারুণ এক বার্তা দিলেন। সানিয়া-শোয়েব কবে সন্তান নেবেন, সেই সন্তান কোন দেশের নাগরিক হবে; এসব নিয়ে অনেক আলোচনা-সমালোচনা হয়েছে। সম্ভবত এই প্রথম সন্তান জন্মদান নিয়ে মুখ খুললেন সানিয়া।
ভারতের টেনিসের গ্ল্যামার গার্ল বলেছেন, তার স্বামী পাকিস্তানের ক্রিকেট তারকা শোয়েব মালিকের ইচ্ছা একটি মেয়ে সন্তান হবে তাদের। সেই সন্তানের নাম অবশ্য ঠিক করা হয়নি; তবে ঠিক করা হয়ে গেছে পদবী! একটা প্রশ্ন থেকেই গিয়েছিল, তাদের সন্তানের পদবী কি ‘মালিক’ হবে নাকি ‘মির্জা’ হবে? সব জল্পনার অবসান ঘটিয়ে সানিয়া ঘোষণা করলেন তাদের অনাগত সন্তানের পদবী হবে ‘মির্জা মালিক’।
অবশ্য সানিয়ার এই মন্তব্যের পরই জল্পনা তৈরি হয়েছে, তাহলে কি সন্তানসম্ভবা তিনি? আপাতত সেই সম্ভাবনা দেখা যাচ্ছে না। সানিয়া তাদের এই স্বপ্নের কথা জানিয়েছেন পানাজিতে অনুষ্ঠিত গোয়া ফেস্টে ‘জেন্ডার বায়াস’ নিয়ে একটি আলোচনা সভায়।
তিনি বলেছেন, ‘আজ আমি আপনাদের একটি ব্যক্তিগত কথা জানাব। আমি এবং আমার স্বামী এই বিষয়টা নিয়ে কথা বলেছি এবং সিদ্ধান্ত নিয়েছি যে, যখন আমাদের সন্তান হবে তখন তার পদবী শুধু মালিক নয়; হবে ‘মির্জা মালিক’। এভাবেই আমরা একটা পরিবার হয়ে থাকতে পারব সারাজীবন। ও (শোয়েব মালিক) অবশ্য কন্যাসন্তান চায়।’




