214347

রেললাইনে গলায় রশি পেঁচানো তরুণীর মরদেহ





নরসিংদীর পুরানপাড়ার রেললাইনের পাশ থেকে অজ্ঞাত এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। রোববার সকালে গলায় রশি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় তরুণীর মরদেহটি উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, সকালে রেললাইন দিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। মডেল থানার পরিদর্শক মোজাফফর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে পাঠান।

পরিদর্শক বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে রাতে তাকে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ রেললাইনের পাশে ফেলে রেখে গেছে। তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

ad

পাঠকের মতামত