214227

আমাদের পেটে প্রতিদিনই যাচ্ছে প্লাস্টিকের কণা!





নিউজ ডেস্ক।। সম্প্রতি এক গবেষণা থেকে জানা যায়, প্রতিদিনই আমাদের পেটে যাচ্ছে প্লাস্টিকের কণা! একজন ব্যক্তির শরীরে বছরে প্রায় ৬৮,৫০০ ধরনের বিপজ্জনক প্লাস্টিক ফাইবার প্রবেশ করে খাবারের সঙ্গে।

মাইক্রোওভেনে খাবার গরম করার সময় প্লাস্টিকের বাসন ব্যবহার। যার ফলে অজান্তেই ক্ষতি হচ্ছে মানব দেহের। এমন ধারণা সামনে আসার পর থেকেই, মাইক্রোওয়েভে ব্যবহার্য কাচের বাসনও এসে পড়েছে বাজারে। কিন্তু, তাতেও শেষরক্ষা বুঝি হল না!

যুক্তরাজ্যের হেরিয়ট-ওয়াট ইউনিভার্সিটি’র একদল গবেষক পরীক্ষা-নিরীক্ষা করে জানিয়েছেন যে, ১৫ থেকে ২০ মিনিটের একটি মিল খাওয়ার সময়ে, কম করে ১০০টি ছোট ছোট প্লাস্টিক ‘পার্টিকল’ পেটে যায়। ঘরের চারপাশের ‘সফট ফার্নিশিং’ ও ‘সিন্থেটিক ফাইবার’-এ যে পলিমার থাকে, তা থেকেই সৃষ্ট এই ‘পার্টিকল’।

গবেষকদের মতে, একজন ব্যক্তির শরীরে বছরে প্রায় ৬৮,৫০০ ধরনের বিপজ্জনক প্লাস্টিক ফাইবার প্রবেশ করে খাবারের সঙ্গে। কিন্তু, এই ফাইবার কোথা থেকে আসছে তা সঠিক ভাবে বলতে পারেননি গবেষকরা। তবে, আবহাওয়ায় ঘুরে বেড়ানো ধূলিকণা থেকে তা আসতে পারে বলেই ধারণা তাঁদের।

ad

পাঠকের মতামত