214338

নিজেদের ছবি নিয়ে বাপ্পী-মাহির বিস্ফোরক মন্তব্য





বিনোদন ডেস্ক:
শুক্রবার মুক্তি পেয়েছে মাহি ও বাপ্পী অভিনীত ছবি ‘পলকে পলকে তোমাকে চাই’। কিন্তু ছবি মুক্তির পরে নায়ক বাপ্পী আশাবাদী হলেও খুশি নন ছবির নায়িকা মায়িয়া মাহি।

অনেকটা ক্ষোভ নিয়ে মাহি বলেন, ‘এই রকম একটা ছবি চার দিন আগে মুক্তির ঘোষণা দিয়েছে। এ ছবি নিয়ে আমার কোনো কথা নাই। এমন করলে ছবি ক্লিক করবে না। এই রকম একটা ছবিতে আমি কাজ করেছি এজন্য আমার আফসোস হচ্ছে।

মাহি অনুশোচনা নিয়ে বলেন, মাঝখানে আমার বেশকিছু ছবিতে কাজ করা হয়ে গেছে। যে ছবিগুলোতে কাজ করা আমার উচিৎ হয়নি। এরমধ্যে রয়েছে পলকে পলকে তোমাকে চাই।

কিন্তু এই কথার প্রতিবাদ করে বাপ্পী বলছেন ভিন্ন কথা। বাপ্পী বলেন, মাহি কেন নেতিবাচক কথা বলেছেন সেটা আমার জানা নেই। আমি আগেই বলেছি প্রতিটি ছবিই আমাদের সন্তানসমতুল্য। সন্তানকে ছোট করে দেখার কোনো কারণ নেই।

ছবিটি নিয়ে বাপ্পী বলেন, প্রতিটি ছবি নিয়ে আমাদের প্রত্যাশা থাকে। কারণ এগুলো আমাদের কষ্টের ফসল। প্রযোজকরা ছবির ওপর টাকা লগ্নি করেন। ব্যবসায়িক একটা বিষয়ও এখানে কাজ করে। এ ছবিটির বেলায় তার ব্যতিক্রম নয়। প্রত্যাশা রয়েছে। আশা করি, ছবিটি দর্শকরা ভালোভাবেই গ্রহণ করবেন।

ad

পাঠকের মতামত