214015

স্বামীকে কাঁধে নিয়েই ছুটলেন স্ত্রী!





শারীরিক সমস্যার কারণে স্বামীর একটি পা কেটে ফেলা হয়েছে। বর্তমানে তিনি অক্ষম। কিন্তু সংসার চালাতে চাই অর্থ। দরকার অক্ষম স্বামীর পেনশনের। তাই স্বামীকে পিঠে নিয়ে চিকিৎসা অফিসের প্রধান কার্যালয়ে ছুটে যান ওই নারী। এভাবে এক সপ্তাহ ছোটাছুটির পর অবশেষে মেলে পেনশন।

ঘটনাটি ঘটেছে ভারতে। ওই নারীর নাম বিমলা। স্বামী বদন সিংকে নিয়ে ছুটাছুটির সময় তাদের ছবি তোলেন প্রত্যক্ষদর্শীরা। পরে সেই ছবি ইন্টারনেটে ভাইরাল হয়।

এর দুদিন পরেই সেই দম্পতির দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় জেলা প্রশাসন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, শারীরিকভাবে অক্ষম বদন সিংকে প্রধান চিকিৎসক অফিসের (সিএমও) কার্যালয় থেকে একটি হুইলচেয়ার ও একজোড়া ক্র্যাচ দেওয়া হয়েছে। একই সঙ্গে জেলা ম্যাজিস্ট্রেট ১৫ দিনের মধ্যে তার পেনশন নিশ্চিত করার জন্য আদেশ দিয়েছেন।

ad

পাঠকের মতামত