মিরাজের জন্মস্থান নিয়ে বিতর্ক, সমাধান দিলেন নিজেই
![]()
![]()
![]()
![]()
বাংলাদেশের ব্যাটিং অলরাউন্ডার তরুণ ক্রিকেটার মেহেদী হাসান মিরাজের জন্মস্থান নিয়ে চলছে বিতর্ক। কেউ বলছে তার বাড়ি বরিশালে আর কেউ বলছে তার বাড়ি খুলনাতে। এমনি যখন বিতর্ক চলছে তখনি তিনি নিজেই এর সমাধান দিয়ে দিলেন।
ফেসবুক লাইভে এসে ভক্তদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি। সেখানে নিজের আঞ্চলিক পরিচয়সহ নানা প্রশ্নের জবাব দেন তিনি। প্রথম বারের মত ফেসবুক লাইভে আসের জিনিয়াস এ তরুণ ক্রিকেটির সেখান তিনি খুব কৌশলি ভুমিকায় নিজের আঞ্চলিক পরিচয়টি ভক্তদের মাঝে উপস্থাপন করেন।
মিরাজ ফেসবুক লাইভে এসে একদিন আগেই ঢাকা প্রিমিয়ার লিগের শিরোপা জেতার আনন্দ ভক্তদের সাথে ভাগাভাগি করেন। খুশি মনে এদিন ভক্তদের সামনে হাজির হয়ে ভক্তদের ভালো লাগার কথা জানালেন এভাবে, ‘আসলে আমার কাছে খুব ভালো লাগছে। আমরা কালকে (বৃহস্পতিবার) চ্যাম্পিয়ন হয়েছি।’
তিনি বলেন, ‘আমার জীবনে প্রিমিয়ার লিগে প্রথম চ্যাম্পিয়ন হলাম। আবাহনীর পক্ষে খেলেছি। চারবার প্রিমিয়ার লিগ খেলেছি। এর ভেতরে গতকাল চ্যাম্পিয়ন হয়েছি প্রথমবারের মতো। খুব ভালো লাগছে।’
প্রায় ৪৪ মিনিটের আড্ডায় ভক্তদের বিভিন্ন প্রশ্নের জবাবে মেতে উঠেন মিরাজ। শত কমেন্ট আর প্রশ্নের মাঝে এ সময় একজন ভক্ত মিরাজকে জিজ্ঞেস করে বসেন, ভাই বরিশালের লেখা (কমেন্ট) পড়েন না কেন?
তখনি মিরাজ বরিশালের ছেলে না খুলনার ছেলে, এ বিষয়ে বাংলাদেশি এ অল-রাউন্ডার ভক্তদের সেই কৌতূহল মেটালেন বেশ রসাত্মকভাবে।
মিরাজ উত্তর দিলেন এভাবে, ‘ভাই, বরিশালের লেখা পড়ব না কেন। আমার বাড়ি তো বরিশালেই ছিল। আমার জন্মস্থান বরিশালে। আসলে অনেকের ভুল ধারণা আছে। কেউ বলে খুলনার ছেলে, কেউ বলে বরিশালের ছেলে। মাঝখানে কিন্তু এ রকম একটা সমস্যা হয়েছিল… আমি বরিশালের ছেলে না খুলনার ছেলে তা দ্বন্দ্ব হয়েছিল। সেই সময় আমার কয়েকটা সাক্ষাৎকার হয়েছিল। সেখানে আমি বলেছিলাম বিষয়টা নিয়ে।’
‘আসলে আমার জন্মস্থান বরিশাল। আমার বাবা, মা এবং আমার নিজেরও জন্ম বরিশাল। আমরা ছোটবেলা থেকে বরিশালেই ছিলাম। কিন্তু, আব্বুর চাকরির কারণে আমরা ছোট বেলায় খুলনায় চলে আসি। তখন আমার বয়স চার-পাঁচ বছর। খুলনাতে তখন বড় হই এবং ছোট বেলায় কিছু সময় বরিশাল কেটেছে। বেশিরভাগ সময় খুলনাতেই কেটেছে। তবে জন্ম হয়েছে বরিশালে।’
মিরাজ বলে চলেন, ‘খেলোয়াড় হয়েছি খুলনাতে। কারণ, খুলনা থেকেই আমি ক্রিকেট খেলা শুরু করেছি। আমার জীবনে যত কিছু সংগ্রাম করেছি এবং যত কিছু পেয়েছি তা খুলনা থেকেই পেয়েছি। অবশ্যই আমি দুই জায়গারই ছেলে। সর্বশেষ কথা হলো আমি বাংলাদেশের ছেলে। আমি বাংলাদেশের হয়ে ক্রিকেট খেলি। দেশের হয়ে ক্রিকেট খেলি এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই।’




