214134

প্রথম ম্যাচেই একাদশে আছেন মুস্তাফিজ, টস জিতে বোলিংয়ে ধোনির চেন্নাই!





স্পোর্টস ডেস্ক: শুরু হয়ে গেল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মাঠের লড়াই। একাদশ আসরের প্রথম ম্যাচে মাঠে নেমেছে চেন্নাই সুপার কিংস এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। আর টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে চেন্নাইয়ের কাপ্তান ধোনি। এদিকে, টাইগার সমর্থকদের জন্য সুখবর, মুম্বাইয়ের একাদশে আছেন মুস্তাফিজ।

মহেন্দ্র সিং ধোনির চেন্নাইয়ের বিপক্ষে লড়বে রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স। বাংলাদেশ সময় রাত ৮:৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি। আজকের ম্যাচে মুস্তাফিজের মুম্বাই ইন্ডিয়ান্সের একাদশ:

১. এভিন লুইস, ২. রোহিত শর্মা, ৩. ইশান কিসান, ৪. সূর্যকুমার যাদব, ৫. কাইরন পোলার্ড, ৬. হার্ডিক পান্ডিয়া, ৭. ক্রুনাল পান্ডিয়া, ৮. মুস্তাফিজ, ৯. প্যাট কামিন্স, ১০. রাহুল চাহার, ১১. জাসপ্রিট বোমরাহ

ad

পাঠকের মতামত