214030

জেলে বসেও ফিটনেস নিয়ে ব্যস্ত সালমান





বেআইনিভাবে কৃষ্ণসার প্রজাতির দুটি হরিণ হত্যার দায়ে পাঁচ বছরের কারদণ্ডের পর এখন যোধপুর জেলে রয়েছেন বলিউড সুপারস্টার সালমান খান। অপেক্ষায় রয়েছেন জামিনের। জেলা ও যোধপুর আদালতে তাঁর জামিন চেয়ে আবেদন করা হবে।

জানা গেছে, বৃহস্পতিবার রাতের খাবার খাননি তিনি, শুক্রবার সকালেও নাশতা করেননি, তবে নিজের ফিট রাখার চর্চা চালিয়ে যাচ্ছেন তিনি নিয়মিত, জেলে বসেই। ‘দাবাং’ তারকার শরীরচর্চার সাথে যেন কোনো আপস নেই।

একজন কারা কর্মকর্তার বরাত দিয়ে শীর্ষ ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, শুক্রবার প্রায় তিন ঘণ্টা নানারকম ব্যায়াম ও শরীরচর্চা করেন সালমান খান।

স্ট্রেস, উৎকণ্ঠা আর না খাওয়ার কারণে তাঁর শরীর খারাপ হতে পারে- এমন বিবেচনায়ও কোনো চিকিৎসকের শরণ নিতে রাজি হননি ‘টাইগার জিন্দা হ্যায়’-খ্যাত বলিউড ভাইজান।

তবে, জেলের সকালের খাবার গ্রহণ না করলেও পরে কারা কর্তৃপক্ষের অনুমতি নিয়ে এক গ্লাস দুধ আর রুটি কিনে খান তিনি কারা ক্যান্টিন থেকে।

জেল সুপার বিক্রম সিং টাইমস অব ইন্ডিয়াকে জানান, বৃহস্পতিবার অনেক রাত করে তিনি ঘুমাতে যান। সাড়ে ৬টার সময় জেল সাইরেন শুনে তিনি উঠে পড়েন এবং আবার ঘুমাতে যান। এর পর সকাল সাড়ে ৮টার দিকে তিনি ঘুম থেকে উঠে পড়েন।

একটি বিশেষ কারণ দেখিয়ে সালমান খানের জামিন আবেদনের বিচারিক আদালতের বিচারক রবীন্দ্র কুমার যোশী সহ আরো ৮৭ জন বিচারককে বদলি করেন রাজস্থান হাইকোর্ট।

উল্লেখ্য, সেশন জজ রবীন্দ্র কুমার জোশীর আদালতে আজ উপস্থাপন করার কথা ছিল সালমান খানের জামিন আবেদন
সূত্র : এএনআই, টাইমস অব ইন্ডিয়া, ডিএনএ

ad

পাঠকের মতামত