213784

সাকিবের কাঁধে বড় দায়িত্ব দিলো হায়দরাবাদ

চলতি বছরে শুরুতে বাংলাদেশ দলে এক নতুন সাকিবকে দেখা যায়। যে কিনা ওয়ানডাউনে ব্যাটিং করেন এবং সফলও হয়েছেন।সাকিবের জন্য নতুন সুখবর হচ্ছে আসন্ন আইপিএলে বোলিংয়ের পাশাপাশি পুরোদস্তুর ব্যাটসম্যান সাকিবকে দেখা যাবে। সাকিবকে সামলাতে হতে পারে হায়দরাবাদের মিডল অর্ডারের দায়িত্ব, এমটাই জানিয়েছেন হায়দরাবাদ মেন্টর ভিভিএস লক্ষণ।




লক্ষণ জানান, গত কয়েক বছর ধরে হায়দরাবাদের টপ অর্ডাররা ভালো করলেও মিডল অর্ডাররা প্রত্যাশা অনুযায়ী ফলাফল দিতে পারেনি। সেই চিন্তা মাথায় রেখেই এবার মিডল অর্ডারের বেশ কিছু ব্যাটসম্যান নিয়েছে দলটি। আর তাদের মধ্যে অন্যতম হিসেবে বিবেচনা করা হচ্ছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে।

দলের মিডল অর্ডার নিয়ে জানান,‘গত কয়েকবছর আমাদের মিডল অর্ডার তেমন কার্যকর ছিল না। কিন্ত এবার মনিশ পান্ডে, ইউসুফ পাঠান, কেন উইলিয়ামসন, সাকিব আল হাসানের মত বেশ কয়েকজন খেলোয়াড় আছে যারা দ্রুত উইকেট পড়লেও রান চাকা সচল রাখেতে পারে।

এ বছর হায়দরাবাদের খেলার ধরনেও পরিবর্তন আসতে পারে বল ঈঙ্গিত দেন লক্ষণ।তিনি জানান,‘গত বছর আমরা একজন স্পিনার খেলিয়েছি।কিন্তু এ বছর অবশ্যই দুইজনকে খেলাবো। কারণ সাকিব অলরাউন্ডার। এটাই আমাদের এগিয়ে রাখবে। আমরা তার কাছে থেকে বোলিংয়ের পাশাপাশি ব্যাটিং পাবো যা ব্যালেন্স টিম গঠনে বড় ভূমিকা রাখবে।

রশিদ খান-সাকিবের স্পিন জুটি দেখার অপেক্ষা লক্ষণ।এ ব্যাপারে লক্ষণ বলেন,‘রশিদ খান খুবই আক্রমণাত্মক বোলার। আমরা উইকেটের জন্য তার দিকে নির্ভর করবো।সাকিব অনেক অভিজ্ঞ, সে বিশ্বের বিভিন্ন ফ্রাঞ্চইজি ভিত্তিক লিগে খেলে থাকে।আশা করছি ও (সাকিব) আমাদের ভালো কিছু দিতে পারবে।

ad

পাঠকের মতামত