বউয়ের ফোনে উঁকি দিলেই জেল
![]()
![]()
![]()
![]()
নিউজ ডেস্ক।। ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার জন্যে বউয়ের ফোনে উঁকি দিল হতে পারে জেল। এমনই নির্দেশিকা জারি হয়েছে। তবে নিয়ম শুধু বরেদের জন্য হয় বউদের জন্যও সমানভাবে প্রযোজ্য। সৌদি আরবের মত রক্ষণশীল দেশে এখন এই নতুন আইন নিয়ে তোলপাড় চলছে।
সৌদি আরবের সংস্কৃতি মন্ত্রণালয়ের তরফে জানানো হয়েছে মহিলা–পুরুষ নির্বিশেষে এই কাজ করতে পারেন। যদিও এই আইনে অনেকেই মনে করছেন মহিলারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন। কারণ অনেক ক্ষেত্রেই মুসলিম দেশগুলোতে বিবাহ বিচ্ছেদের মামলায় বরের মোবাইল ফোনের একাধিক তথ্যই প্রমাণ হিসেবে জমা দিয়ে থাকেন তাঁরা। স্বামীর মোবাইল ফোনেই বিবাহ বহির্ভুত সম্পর্কের একাধিক প্রমাণ থাকে। এই আইন জারি হওয়ার ফলে আর সেসব প্রমাণ হিসেবে জমা দিতে পারবেন না তাঁরা।
বউ এবং বর একে অপরের ফোনে উঁকি দিলে জেল তো বটেই হতে পারে মোটা টাকা জরিমানাও। তারসঙ্গে জরিমানা হতে পারে ৮৬, ৪৩,০০০৫ কোটি টাকা।
এই আইন জারির স্বপক্ষে যুক্তি দিয়ে সৌদির সংস্কৃতি মন্ত্রণালয় জানিয়েছে, দেশে বেড়ে চলা সাইবার ক্রাইম রুখতেই এটা করা হয়েছে।




