213573

পাবনায় সেই সমকামী বিয়ের ছবি ভাইরাল (ছবিসহ)

পাবনার চাটমোহরে একটি সমকামী বিয়ে নিয়ে আলোচনা সমালোচনা এখন সমস্ত পাবনা জেলায় তুঙ্গে। গত সোমবার (২ এপ্রিল) রাতে উপজেলার বোঁথর গ্রামে ভিন্ন ধর্মের সমকামী যুবক ও কিশোরের বিয়ের ঘটনায় গত মঙ্গলবার (৩ এপ্রিল) রাতে আলামিনের পিতা হাবিল উদ্দিন বাদী হয়ে রাম সরকার ও তার ছেলে গগন সরকারকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করেন।




পুলিশ বুধবার (৪ এপ্রিল) আটক রাম সরকারকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে। তবে এ ঘটনার পর মঙ্গলবার দুপুরের পর থেকে গগন সরকার গা ঢাকা দিয়েছে। অপরদিকে আলামিনকে পরিবারের জিম্মায় দিয়েছে পুলিশ।

এই সমকামী বিয়ে নিয়ে যখন পক্ষে বিপক্ষে তুমুল ঝড় উঠেছে ঠিক সেই মূহুর্তে সামাজিক যোগাযোগ মাধ্যম সেই রাতের বিয়ের ছবিটি আলোচনার বিষয়াবলীতে নতুন আকার ধারন করেছে। এ ঘটনায় অনেকেই এটাকে সমকামী বিয়ে বলতে নারাজ আবার অনেকে বাস্তবিক দৃষ্টি ভঙ্গিতে যুবকের সাথে কিশোরের বিয়ের ঘটনাকে সমকামী বিয়ে হিসেবে শক্ত যুক্তি দাড় করিয়েছেন। তবে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা গণমাধ্যমে তার বক্তব্যে বিয়েটা সমকামী হয়েছে বলে জানিয়েছেন।

উল্লেখ্য- কয়েকদিন পূর্বে চাটমোহরের ফৈলজানা ইউনিয়নের হাবিল উদ্দিনের ছেলে কিশোর আলামিন (১২) পূর্ব পরিচয়ের সূত্রে উপজেলার বোঁথর গ্রামের হিন্দু ধর্মাবলম্বী রাম সরকারের বাড়িতে বেড়াতে আসে। আলামিনের আধ্যাত্মিক কথা বার্তায় বিস্মিত হয় রাম সরকারের পরিবারের সদস্যরা। রাম সরকারের বাড়িতে অবস্থানকালে আলামিনের উপর অলৌকিক শক্তি ভর করে দাবী ঐ হিন্দু পরিবারের।

এসময় রাম সরকারের পরিবারের অনেক অজানা কথা আলামিন বলে ফেলে। আলামিন রাম সরকারকে বলে তোর বড় ছেলে গগনের সাথে শিব পার্বতী সাজিয়ে আমাকে বিয়ে দিলে তোর পরিবারের কল্যান হবে। তখন অন্ধ বিশ্বাসে গত সোমবার রাতে গগনের বাবা রাম সরকার মুসলমান হওয়া সত্তেও আলামিনকে শাখা সিদুর পড়িয়ে হিন্দু ধর্মীয় রীতি অনুযায়ী তার ছেলে গগনের সাথে বিয়ে দেন। মঙ্গলবার সকালে এলাকাবাসী টের পেয়ে রামের বাড়িতে চড়াও হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। এসময় পুলিশ রাম সরকারকে আটক করে ও আলামীনকে উদ্ধার করে। এ ঘটনার খবর পেয়ে আলামিনের বাবা মা থানায় ছুটে আসেন।

আলামিনের মা রোজিনা খাতুন জানান, গত এক সপ্তাহ পূর্বে আলামীন বাড়ির কাউকে কিছু না বলে বের হয়। অনেক খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায় নি। মঙ্গলবার লোক মুখে বিষয়টি শুনি আমরা।

চাটমোহর থানার ওসি তদন্ত শরিফুল ইসলাম জানান, ভিন্ন ধর্মের সমকামী বিয়ের এ ঘটনায় মঙ্গলবার রাতে হাবিল উদ্দিন বাদী হয়ে থানায় রাম সরকার ও গগনকে আসামী করে মামলা দায়ের করেন (মামলা নং ৩)। বর্তমান গগন পলাতক রয়েছে। তাকে ধরার চেষ্টা অব্যাহত আছে। রাম সরকারকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং আলামিনকে তার বাবা মায়ের হেফাজতে দেওয়া হয়েছে।

সূত্র: বিডি২৪লাইভ

ad

পাঠকের মতামত