কাতার সংকট সমাধানে সৌদি বাদশাকে তাড়া দিলেন ট্রাম্প
![]()
![]()
![]()
![]()
নিউজ ডেস্ক।। কাতারের সঙ্গে পাঁচ আরব দেশের কূটনৈতিক সংকট সমাধানে সৌদি বাদশা সালমান বিন আবদুল আজিজকে গুরুত্বারোপ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে মে তে পারস্য উপসাগরীয় দেশগুলোর নেতাদের সঙ্গে অনুষ্ঠিত হতে যাওয়া ট্রাম্পের সম্মেলন স্থগিতের ঘোষণা দেয় হোয়াইট হাউস।
মঙ্গলবার সৌদি বাদশা ও কাতারের আমির তামিম বিন হামাদ আল থানির সঙ্গে কাতার সংকট নিয়ে কথা বলেন ট্রাম্প। হোয়াইট হাউস জানায়, এছাড়া ট্রাম্প সৌদিআরবের সঙ্গে ইসরায়েল-ফিলিস্তিন সংকট ও কাতারের সঙ্গে এই অঞ্চলে ইরানের পদক্ষেপ নিয়ে আলোচনা করেছেন। এর একদিন আগে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেন ফিলিস্তিনিদের সঙ্গে সঙ্গে ইহুদিদেরও নিজের ভূমিতে বসবাস করার অধিকার আছে।
এদিকে মে’র সম্মেলন স্থগিতের বিষয়ে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা পরিষদ জানায়, ‘এই স্থগিতাদেশের সঙ্গে কাতার সংকটের কোন সম্পর্ক নেই। তবে ট্রাম্প পারস্য দেশগুলোর সমস্যা সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ।’ মার্কিন কর্মকর্তারা জানায়, ‘ এই সম্মেলন সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে। কারণ ট্রাম্পের কূটনৈতিক সফরসূচী অনেক ব্যস্ত। মে’তে তার উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের সঙ্গে দেখা করার কথা রয়েছে। এছাড়া তিনি পররাষ্ট্রমন্ত্রীশূন্য, এখন পর্যন্ত সাবেক সিআইএ ডিরেক্টর মাইক পম্পেও পররাষ্ট্রমন্ত্রীর পদের জন্য সিনেটের অনুমোদন পান নি।’
তবে মার্কিন প্রশাসন নানা অজুহাত দাঁড় করাতে চাইলেও রয়টার্সের খবরে বলা হয়, ওয়াশিংটন আসলে কাতার সংকটের ইতি টানতে চাইছে। ২০১৭ সালের ৫ জুন বাহরাইন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও মিশর সন্ত্রাসবাদে মদদ দেয়ার অভিযোগে একযোগে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার করে। এর পরপরই দেশটির প্রতি তাৎক্ষণিক সমর্থন ব্যক্ত করে তুরস্ক ও ইরান। আল-আরাবিয়া, খালিস টাইমস।




