213515

মাথা কাটার পরও জ্যান্ত মোরগ, খাচ্ছে… (ভিডিও)

ইন্টারনেটে ভাইরাল হয়েছে একটি মোরগের ভিডিও। এরই মধ্যে সেটি দেখা হয়েছে চার লাখ বার। ভিডিওটি আদতে একটু আলাদা। কারণ সেখানে দেখানো মোরগটির কোনো মাথা নেই। তারপরও সেটি দিব্যি ঘুরে বেড়াচ্ছে, খাচ্ছে।
ঘটনাটি ঘটেছে থাইল্যান্ডের রাগবুরি প্রদেশ মুয়াং রাগবুরি জেলায়। সেখানেই গত সপ্তাহে মাথা কাটা অবস্থায় মোরগটি পাওয়া যায়। বর্তমানে সেটির দেখাশোনা করছেন স্থানীয় বৌদ্ধ মন্দিরের সন্ন্যাসীরা।




ভিডিওতে দেখা যায়, মাথা না থাকা সত্ত্বেও মোরগটি বেশ হাঁটাচলা করছে । একটি সিরিঞ্জ দিয়ে তার মুখে খাবার তুলে দিচ্ছেন সন্ন্যাসীরা।

সংবাদমাধ্যম ডেইলি মেইল জানায়, মাথা কাটা যাওয়ার পর মোরগটি এক সপ্তাহ ধরে বেঁচে আছে। শুরুতে অরুন থং নামে এক পশুচিকিৎসক সেটির নিয়মিত খেয়াল রেখে আসছিলেন।

ওই চিকিৎসক বলেন, ‘আমরা মোরগটিকে নিয়মিত খাবার দিচ্ছি। আশা করি, এটি বেঁচে যাবে। তবে এর জিহ্বা দিন দিন শুকিয়ে যাচ্ছে। আমি শঙ্কায় আছি, কিছুদিনের মধ্যে সেটি খসে যেতে পারে।’

এর আগে ১৯৪৫ সালে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে মাথা কাটা একটি মোরগের সন্ধান মেলে। সেটি ১৮ মাস পর্যন্ত বেঁচে ছিল বলে জানা যায়।

ad

পাঠকের মতামত