হাসপাতাল ছাড়লেন মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাসপাতাল ছেড়েছেন। আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতাল ছেড়ে বাসায় যান তিনি।
![]()
![]()
![]()
![]()
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান আমাদের সময়কে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল মঙ্গলবার এনজিওগ্রাম করা হয় বিএনপির মহাসচিবের। তার রিপোর্টে কোনো ব্লক ধরা পড়েনি বলে জানিয়েছিলেন চিকিৎসকরা। শরীর সুস্থ থাকায় আজ বুধবার মির্জা ফখরুলকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।
গত সোমবার সকালে উত্তরার বাসায় বুকে ব্যথা অনুভব করায় বিএনপি মহাসচিবকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।




