213357

রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে চান এমেকা

স্পোর্টস ডেস্ক:

রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর জন্য ফুটবলকে বেছে নিয়েছেন এমেকা এজুগো। বাংলাদেশ এবং ভারতীয় ফুটবলপ্রেমীদের কাছে খুব পরিচিত এই নাইজেরিয়ান। আশির দশকে মোহামেডানের হয়ে খেলেন এবং পরবর্তী সময়ে ঢাকার এই ঐতিহ্যবাহী ক্লাবটির কোচের দায়িত্বও পালন করা এই নাইজেরিয়ান এখন রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

ফুটবল খেলার মধ্য দিয়েই রোহিঙ্গাদের আর্থিক সহযোগিতা করতে চান তিনি।

বিশ্বকাপের পর ঢাকা এবং কলকাতায় দুটি প্রীতি ম্যাচের আয়োজন করতে যাচ্ছেন এমেকা। এই প্রীতি ম্যাচে মুখোমুখি হবে ১৯৯৪ সালের বিশ্বকাপে খেলা ইতালি এবং নাইজেরিয়ার ফুটবল দল। বুধবার ভারতে এক সংবাদ সম্মেলনে এমনটি নিশ্চিত করেন এমেকা।

এই প্রীতি ম্যাচ থেকে যে অর্থ আয় হবে তা বাংলাদেশের প্রধানমন্ত্রীর মাধ্যমে রোহিঙ্গা-উদ্বাস্তুদের সাহযোগিতা দিতে চান তিনি।

বাংলাদেশ এবং ভারতে খেলে যাওয়া বিদেশি ফুটবলারদের মধ্য অন্যতম এমেকা। প্রীতি ম্যাচ এবং রোহিঙ্গাদের সহযোগিতা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার দেখা সেরা নাইজেরিয়ান দল ওটাই। যে কোনও পজিশনে একাধিক অভিক্ষ ফুটবলার ছিল।এখনও নাইজেরিয়ায় প্রতিভার অভাব নেই।’

ad

পাঠকের মতামত