ধোনির সেই ‘ব্যাট’টিই সবচেয়ে দামি!
![]()
![]()
![]()
![]()
স্পোর্টস ডেস্ক।। ২০১১ সালের বিশ্বকাপ ফাইনালের সেই মুহূর্ত সবারই মনে আছে। লঙ্কান বোলার নুয়ান কুলাসেকেরাকে গ্যালারিতে পাঠিয়ে মহেন্দ্র সিংহ ধোনি ২৮ বছর পর ভারতকে উপহার দিলেন বিশ্বকাপ। এর আগে ১৯৮৩ সালে কপিল দেবের হাতে উঠেছিল বিশ্বকাপ।
মাঝে ২০০৩ সালে সৌরভ গাঙ্গুলির নেতৃত্বে দক্ষিণ আফ্রিকার মাটিতে ভারত পৌঁছেছিল বিশ্বকাপ ফাইনালে। কিন্তু সেবার অস্ট্রেলিয়ার কাছে বিদ্ধস্ত হতে হয়েছিল ‘টিম ইন্ডিয়া’কে। ২০০৭ সালে বিশ্বকাপে ভরাডুবি ঘটেছিল ভারতের। এরপর ২০১১ বিশ্বকাপে দেশের মাটিতে অনুষ্ঠিত সেই বিশ্বকাপে ধোনি ভারতবাসীর স্বপ্ন সফল করেছিলেন। ফাইনালে ধোনির ব্যাট থেকে এসেছিল অসম্ভব দামি একটা ইনিংস। সেই ব্যাটই এখন বিশ্বের সবচেয়ে দামি ব্যাট।
২০১১ বিশ্বকাপের পরে ধোনির সেই বিশ্বকাপ জেতানো ব্যাট লন্ডনে সমাজসেবামূলক অনুষ্ঠানে বিক্রি হয়েছিল ১,০০,০০০ পাউন্ডে। টাকার হিসেবে যার পরিমাণ প্রায় ৯১.৫০ লাখ টাকা। ২০১১ সালে ধোনির সেই ব্যাট কিনেছিল আরকে গ্লোবাল শেয়ার্স অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেড (ইন্ডিয়া)।
বর্তমানে ধোনির সেই আগের আগ্রাসন আর নেই। তবুও তিনিই যেন ভারতের অঘোষিত নেতা। বিরাট কোহলির সাজঘরে ধোনিই ‘অমূল্য রত্ন’। দরকারের সময়ে ভারত অধিনায়ক বিরাট কোহলিকে প্রয়োজনীয় পরামর্শ দেন। এমন একজন ‘টিমম্যান’ তো যে কোনও দলেরই সম্পদ।




