‘আমাদের দলে অল-রাউন্ডার এসে গেছে!’
আসন্ন আইপিএলের একাদশ আসরে খেলতে চলা বাংলাদেশের দুই বড় তারকা সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমান ইতিমধ্যেই ভারতে পৌঁছে গেছেন। নিজ নিজ শিবিরে অনুশীলনও শুরু করেছেন। ‘কাটার মাস্টার’কে নিয়ে মুম্বাই ইন্ডিয়ান্স যতটা আগ্রহ দেখিয়েছে, সাকিবকে নিয়ে কোনো অংশেই কম আগ্রহ দেখায়নি সানরাইজার্স হায়দরাবাদ। ফ্র্যাঞ্চাইজিটির টুইটার অ্যাকাউন্টে প্রবেশ করলেই বোঝা যায় কতটা সাকিবময় তারা।
![]()
![]()
![]()
![]()
গতকাল মঙ্গলবার বিকালেই রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুশীলন শুরু করেন সাকিব। তার অনুশীলনের বেশ কিছু মুহূর্তের ছবি এখন শোভা পাচ্ছে সানরাইজার্সের সোশ্যাল অ্যাকাউন্টে। এর আগে সাকিবের আগমন সংবাদ দিয়ে টুইটারে ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে লেখা হয়েছিল, ‘আমাদের দলে অল-রাউন্ডার সাকিব এসে গেছেন! তার খেলা দেখার জন্য তর সইছে না!’
কিছুক্ষণ পর আরেকটি পোস্টে ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে লেখা হয়েছে, ‘২০১৮ আইপিএলে আমাদের তারকা সাকিব ব্যাট ও বল হাতে জ্বলে উঠতে তৈরি। আপনি তৈরি তো আপনি তৈরি তো?’
গত আইপিএলে খুব বেশি সুযোগ পাননি মুস্তাফিজ-সাকিব। তখনকার দল কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন সাকিব। মুস্তাফিজ পেয়েছিলেন দুটি। কিন্তু কেউই কিছু করে দেখাতে পারেননি। এবারের আসরে দুজনেরই দল পরিবর্তন হয়েছে। ভক্তরাও আশায় আছেন, নিজ নিজ ক্ষেত্রে এবার জ্বলে উঠবেন দুজনেই।
All-rounder @Sah75official joins the team and can’t wait for his first game. #TheEagleHasLanded #OrangeArmy #IPL2018 pic.twitter.com/r6hBQwCTJG
— SunRisers Hyderabad (@SunRisers) April 3, 2018




