212870

রাজকে সময় দিচ্ছেন না শুভশ্রী!

বিনোদন ডেস্ক:
টালিউডের সফল নির্মাতা রাজ চক্রবর্তী ও জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলির মধ্যকার প্রেমের আর কারো অজানা নেই। কিছু দিন আগেই তারা বাগদান সম্পন্ন করেছেন। আগামী মে মাসের ১১ তারিখে তাদের বিয়ের দিন ধার্য হয়েছে। ভালোবেসে এক ছাদের নিচে সংসার করতে চলেছেন এই তারকাদ্বয়।

এদিকে বিয়ের আগেই নাকি রাজ-শুভশ্রী হানিমুনে গেছেন বলে গুঞ্জন শোনা যায়। এছাড়া রাজের নতুন ছবিতে শুভশ্রীকেই নায়িকা হিসেবে নেয়া হয়েছে বলে জানা যায়। এতো সব ইতিবাচক আর রোম্যান্টিক ঘটনার মধ্যেও একটি দুঃখের খবর রয়েছে। সেটা হচ্ছে, রাজকে একদমই সময় দিচ্ছেন না শুভশ্রী!

শুনতে খানিকটা অবাক লাগছে নিশ্চয়ই? মাত্রই বাগদান হলো, বিয়েও করছেন শিগগির। এমন অবস্থায়ই রাজকে সময় দিচ্ছেন না শুভশ্রী। আসলে গুরুতর কিছু না, শুভশ্রী বই পড়ায় মগ্ন আছেন। সোমবার (২ এপ্রিল) রাজ তার ফেসবুকে তাদের দুজনের একটি ছবি পোস্ট করেন। সেখানে দেখা যায়, শুভশ্রী একটি বই মন দিয়ে পড়ছেন। আর রাজ তার দিকে অসহায়ের মতো তাকিয়ে আছেন।

ছবিটির ক্যাপশনে রাজ লেখেন, সবসময় বই নিয়ে ব্যস্ত। আমার কী হবে?

এর কিছুক্ষণ পরে রাজের ফেসবুকেই শুভশ্রীর একটি ভিডিও বার্তা ছাড়া হয়। সেখানে শুভশ্রী জানান, একটি বই পড়ছেন তিনি। যেটা টু-ইন-ওয়ান। অর্থাৎ একটি বইয়ের ভেতর দুটি বই। বই দুটির নাম হচ্ছে ‘রিলেশনশীপস’ ও ‘ইমোশন’।

উল্লেখ্য, গত ৬ মার্চ দিবাগত রাতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে বাগদান সারেন রাজ-শুভশ্রী। সেখানে টালিউডের অনেক তারকাই উপস্থিত ছিলেন। শুভশ্রীর সঙ্গে প্রেমের আগে মিমি চক্রবর্তীর সঙ্গে প্রেম করেছিলেন রাজ।

শুভশ্রীর ভিডিও বার্তা:

ad

পাঠকের মতামত