213083

মায়ের হাত থেকে কেড়ে নিয়ে সন্তানকে হত্যা

রাত ২টার দিকে বাসার দরজায় কলিংবেল বাজে। দরজা খুলেছিলেন মা। কিন্তু তিনি কিছু বুঝে ওঠার আগেই অস্ত্র হাতে চার-পাঁচজন ঢুকে পড়ে ঘরের মধ্যে। জোর করে টেনেহিঁচড়ে মায়ের সামনেই ছেলেকে অপহরণ করে নিয়ে যায় তারা।

অপহরণের সময় মা ছেলেকে জড়িয়ে ধরলেও আটকাতে পারেননি। ভোর হতেই সেই ছেলের ক্ষতবিক্ষত রক্তাক্ত দেহ উদ্ধার করা হয় বাড়ির কাছ থেকে। ভারতের হুগলির পোলবায় এ ঘটনা ঘটেছে। খবর জিনিউজের।

নিহতের নাম সানি ঝাঁ (৩০)। ট্রেনে হকারি করা ছিল তার পেশা। মঙ্গলবার সকালে হুগলির বারেকপুর এলাকা থেকে তার রক্তাক্ত দেহ উদ্ধার হয়। শরীরে পাঁচটি ক্ষতের চিহ্ন রয়েছে।

এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য এখনো জানতে পারেনি পুলিশ। তবে ঘটনার তদন্ত শুরু হয়েছে।

ad

পাঠকের মতামত