চুপিসারে বিয়ে সাড়লেন দেব
বিনোদন.কম।। এই মুহূর্তের সবথেকে বড় খবর। বিরাট-অনুষ্কা মতোই চুপিসারে বিয়ে সাড়লেন টালিপাড়ার এই হট জুটি। পরপর দুটি ছবি দিয়েই দর্শকদের মোহিত করেছিলেন এই জুটিটি। মুক্তির অপেক্ষায় আরও একটি ছবি, তবে তার আগেই সবার চোখের আড়ালে সেরে ফেললেন বিয়ে। বুঝতে পেরেছেন কাদের নিয়ে কথা হচ্ছে?
হ্যাঁ হয়তো ঠিকই ধরেছেন, কথা হচ্ছে দেব এবং রুক্মীনিকে নিয়ে। তাদের আগামী ছবি‘কবীর’ মুক্তির অপেক্ষায়। তার আগেই সাত পাকে বাঁধা পড়লেন রিয়েল লাইফের এই হট ফেবারিট জুটি। যদিও অনেকদিন আগেই বাগদান সেরে ফেলেন এই জুটি, তা তো সকলেই জানেন। তবে তারা যে এরকমভাবে সকলকে চমক দেবেন তা কিন্তু কেউ ভাবতে পারেননি। শোনা যাচ্ছে তারা নাকি বিয়ে করেছেন উজবেকিস্থানে গিয়ে।
যদিও সকলেই হয়তো জানতেন তারা উজবেকিস্থান যাচ্ছেন তাদের নতুন ছবির লোকেশন রেইকি করতে। কিন্তু সেখানে গিয়ে যে দেব-রুক্মীনি বিয়ে সারবে একথা কিন্তু কেউই কল্পনা করেননি। সূত্রের খবর, বিয়ের সেরে কলকাতায় ফিরে করবেন গ্রান্ড রিশেপশন। থাকবে গোটা টালিপাড়া।
কি? কেমন লাগল খবরটা শুনে? কেউ প্রত্যাশা করতে পেরেছিলেন এমনটাও হতে পারে? যদিও এমন ভাবাটা অনেকের কাছে স্বাভাবিক, কারন তারা রিয়েল লাইফেও প্রেম করছেন ফলে সকলেই হয়তো ভাবতে পারেন এরকম কিছু হওয়াটা স্বাভাবিক। কিন্তু সত্যি কথা বলতে আজ যে এপ্রিল ফুল, ফলে এরকম একটা বোম পড়টা যে স্বাভাবিক। আসল খবর হল যে এই জুটি এখনই বিয়ের পিড়িতে বসছেন না। এবং কবে বসছেন তা তাদের ব্যক্তিগত ব্যাপার।
এছাড়াও সবথেকে বড় বিষয় যে তারা উজবেকিস্থানে যাননি। আসলে সকলেই হয়তো জানতেন যে ‘হইচই আনলিমিটেড’ লোকেশন রেইকি করার জন্য দেব এবং পরিচালক অনিকেত চট্টোপাধ্যায়ের যাওয়ার কথা ছিল উজবেকিস্থানে। কিন্তু সূত্রের খবর, এখনই তারা যাচ্ছেন না সেখানে। ফলে দেব-রুক্মীনি সহ গোটা টিমটাই রয়েছেন কলকাতায়।
খবরটি যে পুরোপুরি মিথ্যে তা শুনে নিশ্চয় অনেকের মন ভেঙে যেতে পারে। কিন্তু কি আর করা যাবে, ফুল ফুটুক আর নাই বা ফুটুক আজ যে এপ্রিল ‘ফুল’। সকাল সকাল ভেবেচিন্তে বোকা বানানোর থেকে হঠাৎ করে বোকা বানানোর কিন্তু মজাটাই আলাদা। যাই হোক এই খবর কাউকে আঘাত করার জন্যে নয়। শুধুমাত্র আজকের দিনটিকে মাথায় রেখেই এই প্রতিবেদন…
১৩ই মুক্তি পেতে চলেছে দেব-রুক্মীনি অভিনীত এবং অনিকেত বন্দোপাধ্যায় পরিচালিত ছবি ‘কবীর’। ছবিতে একেবারে অন্যরকমভাবে দেব ভক্তরা পেতে চলেছেন তাদের নায়ককে।




