খেলার মাঠে ক্রিকেটারদের ‘প্যান্টে’ থাকবে না পকেট!
বল টেম্পারিং নিয়ে ক্রিকেট বিশ্বে চলছে তোল পাড়।এই কাণ্ডে অভিযুক্ত স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার এবং ক্যামেরন ব্যানক্রফ্টের নির্বাসন ও কোচ ডেরিল লেম্যানের অবসর গ্রহণ করেছেন।
এই পরিস্থিতিতে আইসিসির প্রাক্তন সদস্য ও প্রাক্তন ভারতীয় তারকা লেগস্পিনার লক্ষ্মণ শিবরামকৃষ্ণণ বল বিকৃতি রুখতে নতুন পরামর্শ দিলেন আইসিসিকে।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, শিবরামকৃষ্ণণ ওই সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘‘আমি দেখতে চাই, সব ক্রিকেটাররা পকেটবিহীন প্যান্ট পরে মাঠে নামছেন।’’ ক্রিকেটারদের প্যান্টে পকেট রাখার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
২০১৪ থেকে ২০১৬— তিন বছর আইসিসির সদস্য ছিলেন প্রাক্তন এই লেগস্পিনার। তিনি তাঁর বক্তব্যের সপক্ষে তিনি বলেন, এখন আম্পায়াররা ড্রিঙ্কস তো বটেই, অন্য সময়েও ক্রিকেটারদের প্রয়োজনমতো অতিরিক্ত খেলোয়াড়দের মাঠে নামার অনুমতি দেন। তাদের কাছ থেকেই খেলোয়াড়রা প্রয়োজনীয় যা কিছু, তা পেয়ে যান। তাহলে আলাদা করে ক্রিকেটাররা পকেটে কী রাখবেন, জানতে চান শিবরামকৃষ্ণণ।
যদিও প্রশ্ন উঠছে, পকেট না থাকলেও মোজা বা অন্তর্বাসে করে বল বিকৃতির সরঞ্জাম লুকিয়ে রাখতে পারেন ক্রিকেটাররা। তবে সেগুলি পকেটে রাখার চেয়ে যে অনেক কঠিন তা মানছেই সকলে।
সুত্রঃএবেলা




