212780

দুই সন্তান রেখে দেবরের সাথে পালিয়েছে মা

ময়মনসিংহের নান্দাইলে দুই সন্তান রেখে পরকিয়ার প্রেমে মৌসুমী নামে এক গৃহবধু দেবর কামাল উদ্দিনের সাথে পালিয়ে গেছে। ঘটনাটি ঘটে গত মঙ্গলবার নান্দাইল উপজেলার জাহাঙ্গীপুর ইউনিয়নের আঃ মজিদের বাড়িতে। বর্তমানে ওই দেবর-ভাবী ঢাকায় আছে।

কামাল উদ্দিন নান্দাইল উপজেলার জাহাঙ্গীপুর ইউনিয়নের আঃ মজিদের পুত্র। মৌসুমী আক্তার জামাল উদ্দিনের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী। জামাল উদ্দিন হার্টের রোগী। তার হার্টে ২ছিদ্র আছে। সে নান্দাইল উপজেলার জাহাঙ্গীপুর ইউনিয়নের আঃ মজিদের পুত্র।

তানিয়া জানায়, প্রায় ৯মাস আগে নান্দাইল উপজেলার উপজেলার জাহাঙ্গীপুর ইউনিয়নের আঃ মজিদের পুত্র মো. কামাল উদ্দিন (২৬) এর সাথে ইসলামী শরীয়ত মোতাবেক আমার বিয়ে হয়।। কিন্তু বিবাহের কিছু দিন যেতে না যেতেই আমার উপর বিভিন্ন শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে।

এর মধ্যেই জানতে পারি কামাল উদ্দিনের বড় ভাই জামাল উদ্দিনের স্ত্রী মৌসুমী আক্তারের মধ্যে অনৈতিক সর্ম্পক রয়েছে। বিষয়টি কামালের কাছে জানতে চাইলে আমার উপর নির্যাতন বেড়ে যায়।

এমনকি এসব বিষয় যেন লোকমুখে না বলি সেজন্য আমাকে ও আমার পরিবারকে বিভিন্ন হয়রানিমুলক হামলা-মামলা দেওয়ার ভয়ভীতি প্রদর্শন এবং তাকে নিয়ে ঘর সংসার না করা সহ প্রাণনাশের হুমকি দেয়।

তানিয়া আরো জানান, আমি বাবার বাড়িতে আছি। ‘আমি একজন নারী। আর নারীর জীবন নিয়ে এভাবে ছিনিমিনি খেলার জন্য কামাল উদ্দিনের দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করছি।

ইউপি সদস্য আব্দুল আউয়াল জানান, বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ায় কামাল উদ্দিনের অভিভাবককে প্রশ্ন করলে তারা কোন উত্তর দিতে অসম্মতি প্রকাশ করে এবং তানিয়া আক্তারের বিষয়টি নিয়েও কোন কথা বলেনি। কামাল উদ্দিনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তার সংযোগটি বন্ধ পাওয়া যায়।

নান্দাইল মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক এনামুল হক বাবুল জানান, নান্দাইল উপজেলা শাখার মানবাধিকার কমিশনের নেতৃবৃন্দ তানিয়া আক্তারের ন্যায় বিচারের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেন।

ad

পাঠকের মতামত