212540

৩০+ এ বুড়া ৩৫ এ যুবক

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবিতে গতকাল রাজধানীর শাহবাগে মহাসমাবেশ করে চাকরি প্রত্যাশীরা —বাংলাদেশ প্রতিদিন

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবিতে রাজধানীর শাহবাগে চাকরি প্রত্যাশীদের মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল জাতীয় জাদুঘরের সামনে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ‘সাধারণ ছাত্র-ছাত্রীদের’ ব্যানারে এই মহাসমাবেশের আয়োজন করা হয়। এতে অংশ নেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পাঁচ শতাধিক সাবেক ও বর্তমান শিক্ষার্থী।

আন্দোলনকারীরা তাদের দাবির পক্ষে ১৪টি যুক্তি তুলে ধরেন। এরমধ্যে উল্লেখযোগ্য যুক্তিগুলো হচ্ছে— বিপিএসসির যথাসময়ে পরীক্ষা নিতে না পারা, রাজনৈতিক অস্থিরতার জন্য শিক্ষার্থীদের সময় নষ্ট হওয়া, সেশন জটের কারণে যথাসময়ে শিক্ষাজীবন শেষ না হওয়া ইত্যাদি। সমাবেশ চলা অবস্থায় আন্দোলনকারীদের একজন বেকার সেজে ভিক্ষা করেন।

সমাবেশ শেষে আন্দোলনকারীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শাহবাগ থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ঘুরে ফের শাহবাগে এসে শেষ হয়। এ সময় তাদের হাতে বিভিন্ন লেখা সংবলিত প্ল্যাকার্ড ছিল। এতে লেখা ছিল-‘৩২, ৩৩ মানি না ৩৫ ই হোক ঠিকানা’, ‘৩৫ এ যখন যুবনীতি তবে কেন এতো ভীতি’, ‘মাননীয় প্রধানমন্ত্রী আপনি মোদের মাতা, মাথার ওপর দিয়ে দিন ৩৫ এর ছাতা’ ইত্যাদি।
সূত্র: বিডি-প্রতিদিন

ad

পাঠকের মতামত