নয়টি ছবির সাইনিং মানি ফেরত দিয়েছেন পরী
বিনোদন ডেস্ক :
অঅ-অ+ গিয়াসউদ্দীন সেলিম পরিচালিত বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনার ‘স্বপ্নজাল’ ছবিটি মুক্তি পাবে আগামী ৬ এপ্রিল। সিনেমায় দেখা যাবে, কঠোর বাস্তবতায় বিচ্ছিন্ন হয়ে পড়ে অপু ও শুভ্রা। ছবিতে শুভ্রার চরিত্রে আছেন পরী, আর অপু হয়েছেন ইয়াশ।
ছবিতে নিজের চরিত্র সম্পর্কে বলতে গিয়ে পরীমণি বললেন, ‘আমি শুভ্রাকে চিন্তা করতে গিয়ে সারাক্ষণ ঘোরের মধ্যে থাকি। আমার ঘোর এখনো কাটেনি। কী অদ্ভূত মায়াবী একটি চরিত্র!’
এদিকে পরী জানান, ‘স্বপ্নজাল’ ছবির শুটিংয়ের সময় নয়টা ছবির সাইনিং মানি আমি ফিরিয়ে দিয়েছিলাম। আমি তখন এতটুকু কষ্ট পাইনি যে অ্যাকাউন্ট থেকে এতগুলো টাকা চলে যাবে বরং অনেক আনন্দ লেগেছিল।
‘স্বপ্নজাল’ ছবির মতো আরও ছবি করতে চান কিনা এই প্রসঙ্গে পরী প্রতিবারই বলেছেন, সত্যিই কি স্বপ্নজাল আরও একটা হবে! এই ছবিতে অভিনয়ের পরে একটা চাহিদা তৈরী হয়েছে আমার। এখন দেখা যাক কী হয়! এখনো শুভ্রাতেই ডুবে আছি আমি।




