জেলেদের জালে ধরা পড়ল বিরল প্রজাতির মাছ
দ্বীপ জেলা ভোলার চরফ্যাশন সংলগ্ন মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে সাড়ে ৭ মণ ওজনের শাপলা পাতা মাছ। শনিবার (৩১ মার্চ) সকালে মাছটি বরিশাল নগরের বেসরকারি মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে আসা হলে উৎসুক জনতা মাছটি দেখতে ভিড় জমায়। পড়ে মাসুম বেপারী নামে এক মৎস্য ব্যবসায়ী মাছটি জেলেদের কাছ থেকে ক্রয় করেন।
মাসুম বেপারী জানান, শুক্রবার রাতে জেলেদের জালে মাছটি ধরা পড়লে শনিবার (৩১ মার্চ) মাছটি বরিশালের মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে আসা হয়। সেখানে জেলেদের কাছ থেকে সাড়ে ৭ মণ ওজনের ওই মাছটি ক্রয় করেন রনি ফিস নামের মৎস্য আড়ত মালিক।
আজ (১ এপ্রিল) সকালে মাছটি সেখান থেকে কিনে ৫০০ টাকা করে ভাগা দিয়ে বিক্রি করছেন বলেও জানান মাসুম।




