এই চিড়িয়াখানায় প্রাণীরা না ভ্রমণকারীরা খাঁচার ভেতর থাকবে! (দেখুন ছবিসহ)
আমাদের সবারই ছোটবেলায় চিড়িয়াখানায় ভ্রমণের মজার স্মৃতি আছে। চমৎকার পাখি এবং ভয়ঙ্কর প্রাণীদের আমরা দেখেছি টিভি পর্দায়। কিছু মানুষ এদের নিরাপদ দুরত্ব থেকে না, খুব কাছ থেকে দেখতে চায়।

চিলির রাঙ্কাগুয়ার উত্তর আমেরিকার প্রথম এমন চিড়িয়াখানা বানানো হয়েছে যেখানে প্রাণীরা না ভ্রমণকারীরা খাঁচার ভেতর থাকবে! এই চিড়িয়াখানার লক্ষ্য ভ্রমণকারীদের সত্যিকার বন্যজীবনের স্বাদ দেয়া।

ভ্রমণকারীরা একটা বাসে শক্ত খাঁচার ভেতর অবস্থান করে সিংহের খুব কাছে চলে যেতে পারবে। সিংহ এবং মানুষের মাঝে ব্যবধান খালি ঐ খাচাটির।


ভ্রমণকারীরা সাথে করে মাংসের টুকরা নিয়ে যেতে পারবেন। মাংসের গন্ধ পেয়ে সিংহরা আর দূরে থাকে না। লাফ দিয়ে বাসের উপর উঠে যায় এবং অবাক চোখে মানুষদের দেখে।

কিন্তু ভ্রমণকারীরা সিংহকে কিছু খাওয়াতে পারবে না, কড়া নিষেধ আছে। তারা চাইলে ছুঁয়ে দেখতে পারে কিন্তু তার জন্য দরকার প্রচুর সাহসের যা সবার থাকে না! ছবি তুলতে পারবেন যত খুশি। এই চিড়িয়াখানায় আসতে আপনার সাহসের দরকার হবে কারণ এখানে প্রাণীরা একেবারেই বন্য এবং কখন কি করবে বলা যায় না! তাই এটা মাথায় রেখেই আসতে হবে।

এমন চিড়িয়াখানায় যেতে ইচ্ছুক? নাকি ভয়েই আপনি শেষ কমেন্টে জানাতে ভুলবেন না।




