মা-ভাইয়ের পচা লাশের পাশে কান্না করছিলো ছোট্ট রাইসা!
নগরীর তিনতলা বাড়ির নিচতলায় দুই সন্তানকে নিয়ে থাকতেন রোকেয়া বেগম। বাড়ির ভেতরে রোকেয়া বেগমের পাঁচ বছরের মেয়ে রাইসার কান্না ও পচা গন্ধ পেয়ে স্থানীয়রা খবর দেন পুলিশে। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
সিলেট নগরীর মীরাবাজারে পাঁচ বছরের এক মেয়েশিশুর কান্নাকাটির পর একটি তালাবদ্ধ ঘর থেকে তার মা ও ভাইয়ের লাশ উদ্ধার হয়েছে।
রোববার (১ এপ্রিল) দুপুরে রোকেয়া বেগম ও রবিউল ইসলাম রূপন নামে ওই মা-ছেলের গলাকাটা পঁচা লাশ উদ্ধার করে পুলিশ।
লাশের পচা গন্ধের কারণে মনে করা হচ্ছে, তাদের কয়েক দিন আগেই হত্যা করা হয়েছিল। আর মা-ভাইয়ের এ অবস্থাতেই বাড়িটিতে ছিল পাঁচ বছরের শিশুটি।
সিলেট কোতোয়ালি থানার ওসি গোউসুল হোসেন জানান, কয়েক দিন আগে পরিকল্পিতভাবে তাদের হত্যা করা হতে পারে।




