ঢাকায় আটকে যেতে পারে শাকিবের চালবাজি!
বিনোদন ডেস্ক :
সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলেনের আয়োজন করে বাংলাদেশ চলচ্চিত্র পরিবার। সেখান থেকেই পাওয়া যায় নতুন আন্দোলনের আভাস।
চলচ্চিত্র পরিবারের আহ্বায়ক অভিনেতা ফারুক বলেন, ‘এখন থেকে ঈদ, পূজা, পয়লা বৈশাখ, ভালোবাসা দিবসসহ বছরের বিশেষ দিনগুলোতে ভারত থেকে আমদানি করা বা যৌথ প্রযোজনার কোনো ছবি প্রেক্ষাগৃহে চলতে দেওয়া হবে না। যদি দেশীয় কোনো ছবি মুক্তির জন্য প্রস্তুত না থাকে, তবেই প্রেক্ষাগৃহ বাঁচাতে যৌথ প্রযোজনার বা আমদানি করা ছবি চলতে পারে।’
এদিকে আগামী এপ্রিলে দুটি বাংলা ছবি নিশ্চিত মুক্তি পেতে যাচ্ছে। একটি গিয়াস উদ্দিন সেলিমের স্বপ্নজাল ও নায়ক আলমগীর পরিচালিত একটি সিনেমার গল্প। আর তাই তাদের মতে আমদানি করে শাকিবের ছবি মুক্তি দেয়ার এখন কোন প্রয়োজন নেই। ফলে চালনাজ মুক্তিতে বাধা পেতে পারে বলে আপাতত দৃষ্টিতে তাই মনে হচ্ছে।
চলচ্চিত্র পরিবারের অভিযোগ, ছবিটি সামনে পয়লা বৈশাখের মধ্যে আমদানি করা হবে এবং এ উপলক্ষে মুক্তি দেওয়া হবে।
‘চালবাজ’ ছবির আমদানি নিয়ে প্রিভিউ কমিটির সদস্য ও তথ্য মন্ত্রণালয়ের উপসচিব শাহিন আরা বেগম বলেন, ‘চালবাজ’ ছবি আমদানির জন্য আবেদনের যাচাই মিটিং হয়েছে। তবে রেজল্যুশন না হওয়া পর্যন্ত মৌখিকভাবে কোনো বক্তব্যের মূল্য নেই, মন্ত্রণালয়ের লিখিত অনুমতিও লাগবে।




