212261

সারিকা আপু ফাঁসিয়ে দিলো : তানজিন তিশা

মডেল অভিনেত্রী তানজিন তিশা। ছোটপর্দায় নিয়মিত কাজ করছেন তিনি। সম্প্রতি চারটি এক ঘণ্টার নাটকের কাজ শেষ করে নেপাল থেকে দেশে ফিরেছেন। বিভিন্ন কাজ ও নানা বিষয়ে তার সঙ্গে কথা হয়।

নেপালে কয়েকটি নাটকের কাজ শেষে ফিরলেন, অভিজ্ঞতা কেমন?
আমি গত বুধবার দেশে ফিরেছি। নেপালে গিয়ে খুব খারাপ অভিজ্ঞতা হয়েছে।

কেন?
খারাপ অভিজ্ঞতা বলতে, সারিকা আপু ফাঁসিয়ে দিলো। এরপর এই প্রেসারটা আমার ওপর পড়লো। আমি যে দুইটা স্ক্রিপ্ট নিয়ে নেপালে গেলাম, ওই স্ক্রিপ্টে কাজ না করে ডিরেক্টর অন্য স্ক্রিপ্ট আমাকে ধরিয়ে দিলো। তারপরও আমি কাজগুলো করলাম,।কিন্তু একটা বাজে কাজ তারা করেছে।

সেটা কী বলা যাবে?
কাজটা একজন আর্টিস্টের জন্য খুবই দুঃখজনক। আমার ২৭ মার্চ দেশে ফেরার কথা ছিল। ওরা আমাকে ২৭ তারিখের টিকিট দিয়েছিলো। কিন্তু ২৭ তারিখের টিকিট ছিলো ভুয়া। পরে দেখি ওটা ২৮তারিখের টিকিট। এতে আমার সমস্যা হয়েছে। আমি আসলে তাদের সঙ্গে প্রথম কাজ করেছি।

একেবারে কারও সম্পর্কে না জেনেই কাজ করতে গেছেন?
প্রোডিউসার বোরহান ভাই, ডিরেক্টর, ডিওপি আসাদ ভাই আমার পরিচিত। দীপু হাজরাও এখানে কাজ করেছে। আমি আসলে আসাদের সঙ্গে কথা বলেই গিয়েছি। অরণ্য পাশা নামেও একজন ছিলো।

তাহলে টিকিট নিয়ে কি প্রতারণা করেছে?
আমি ২৭ তারিখে যখন এয়ারপোর্টের দিকে যাবো তখন আসাদ আমাকে ২৮ তারিখের টিকিটের কথা বলেছে। আমাকে নেওয়ার জন্য ২৭ তারিখের ভুয়া টিকিট বানিয়েছে। একজন আর্টিস্টের সাথে এমন হওয়া খুবই বেমানান। সারিকা আপু যেটা করেছে, সিডিউল ফাঁসিয়েছে সে হয়তো খারাপ করেছে। জানিনা কেন সে এমন করেছে। তারা আবার আর্টিস্টের সাথে যা করেছে সেটাও ভালো করেনি।

কি ধরনের?
প্রত্যেক আর্টিস্টকে এ বিষয়ে সাবধান থাকা উচিত। আমি দেশের বাইরে কাজ করিনা।দেশের বাইরে এটা আমার থার্ড কাজ।জোভান ছিল, সারিকা আপু যাবে শুনেছিলাম। তাদের জন্যই আমি দেশের বাইরে কাজে গিয়েছি। আমি কিন্তু ৬ দিন টানা কাজ করে ৪টা সিঙ্গেল নাটক নামিয়ে দিয়েছি। আমি ডিরেক্টর গিল্ড-এ অভিযোগ করতে পারি। আমি এখন ভাবছি। শুনেছি তারা বলেছে, আমি নাকি কাজে অনেক পেইন দিয়েছি। আমি কিন্তু কোনো পেইন দেইনি।

অন্যান্য কাজের ব্যস্ততা কেমন?
এই মুহূর্তে অনেকগুলো এক ঘণ্টার নাটকের কাজ করছি। আরও কিছু নাটকে কাজের কথা চলছে।সবকিছু ঠিক থাকলে কাজগুলো করার ইচ্ছে আছে।

সিনেমায় কাজের কথা অনেকদিন থেকেই বলে আসছেন?
আমি এখন সিনেমায় কাজের কথা একদমই চিন্তা করছি না। আমি অভিনয় নিয়ে চিন্তা করছি।

কিন্তু অভিনয় করার বড় জায়গা সিনেমা-
যদি সিনেমায় অভিনয় করতেই হয় বা আমার মনে হয় স্টোরিটা আমার অভিনয় ক্যারিয়ারের কাজে লাগবে। তখনই আমি সিনেমা করবো। এছাড়া সিনেমা নিয়ে আমি ভাবছি না।
সূত্র: দৈনিক আমাদের সময়

ad

পাঠকের মতামত