212378

টিভি লাইভে ‘অপ্রত্যাশিত’ চুমুর শিকার সাংবাদিক

দর্শকে ঠাসা সাও জানুরিও স্টেডিয়াম। সমর্থকরা এসেছে সাদা ও কালো জার্সিতে। স্বাগতিক ক্লাব ভাস্কোর অভিষেক ম্যাচ মর্যাদাকর লিবার্তেডোরস সকার টুর্নামেন্টে। প্রতিপক্ষ ছিল ইনির্ভাসিদাদ ডি চিলে।

বার বার চিৎকার করে উৎসাহ যোগাচ্ছেন সমর্থকরা। এমনই পরিবেশে ভীড়ের মধ্যে ব্রুনা ডিয়ালট্রি তার পরবর্তী লাইভের জন্য অবস্থান নিয়েছেন। তিনি যখন লাইভে স্টেডিয়ামের পরিবেশ টিভির দর্শকদের জন্য বর্ণনা করছিলেন, এমনি সময় খালি গায়ের এক ব্যক্তি হঠাৎই তার ঠোঁটে চুমু খান। মঙ্গলবার (২৭ মার্চ) রাতে এ ঘটনা ঘটে।

ঘটনার সময় ডিয়ালট্রি মুহুর্তের জন্য কেঁপে ওঠেন। তিনি বলেন, এটা অস্বস্তিকর ছিল। আমার এটার প্রয়োজন ছিল না কিন্তু তবুও হল।

সিএনএনকে ডিয়ালট্রি বলেন, আমি অপমানিত বোধ করি। ক্যামেরা চলা অবস্থায় যদি এটা আমার সঙ্গে হতে পারে তাহলে অন্য মেয়েদের অবস্থা কেমন সেটা সহজেই বোঝা যাচ্ছে। আমি চুপ থাকতে পারিনি।

সে রাতেই ডিয়ালট্রি ঘটনাটি নিয়ে তার ফেসবুকে লেখেন ও ঘটনার ভিডিও প্রকাশ করে দেন। এরপর সেটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। এরপর ক্রীড়া সাংবাদিকতায় জড়িত নারীরাও তাদের দায়িত্বপালন কালীন বিভিন্ন বিব্রতকর পরিস্থিতি নিয়ে কথা বলা শুরু করেন।

ক্রীড়া প্রযোজক পাউলো পেরেইরা সিএনএনকে বলেন, কাউকে না কাউকে প্রথমে মুখ খুলতে হত। আর এই যৌন শোষণের ঘটনা সবখানেই চলছে। এ শোষণের বিরুদ্ধে সবার কথা বলতে জবে।সিএনএন।

ad

পাঠকের মতামত