বিমানের মধ্যেই সুন্দরী বিমানবালাকে এ কি করলেন যাত্রী!
আন্তর্জাতিক ডেস্ক |
বিমানে বিমানবালাকে যৌনহেনস্থাবিমানযাত্রা মাঝে মধ্যেই বিভীষিকা হয়ে ওঠে যাত্রীদের কাছে। এমন উদাহরণ ভারতবর্ষে অন্তত কম নেই। কিছুদিন আগেও যাত্রীকে বেধড়ক মারতে দেখা গিয়েছিল এক বিমানকর্মীকে। কিন্তু দোষ যে সবসময় এক পক্ষেরই হয় তা তো নয়! বিমানকর্মীদেরও হেনস্থার শিকার হতে হয়। তবে সহ্যের শেষ সীমা পর্যন্ত হয়তো মেনেও নেন অনেক বিমানকর্মী। তবে তা পেরিয়ে গেলে প্রতিবাদ জানাতেই হয়। তেমনই করলেন এয়ার ভিস্তারার এক বিমানসেবিকা। যাত্রীর বিরুদ্ধে যৌনহেনস্থার অভিযোগ আনলেন তিনি। অভিযুক্ত যাত্রীকে গ্রেপ্তারও করা হয়েছে।
ঘটনাটি ঘটে ভারতের দিল্লি বিমানবন্দরে। জানা গেছে, লখনউ থেকে রাজধানী আসছিল এয়ার ভিস্তারার ওই ফ্লাইটটি। অভিযোগ, বিমান অবতরণের পর যখন যাত্রীরা বাইরে বের হচ্ছিলেন, সেই সুযোগ নিয়েই বিমানসেবিকার সঙ্গে অশালীন আচরণ করেন পুণের ব্যবসায়ী রাজীব বসন্ত দানি। সঙ্গে সঙ্গে বিষয়টি নিরাপত্তারক্ষীদের জানান বিমানসেবিকা। তার অভিযোগের ভিত্তিতেই টার্মিনাল থ্রি থেকে গ্রেপ্তার করা হয় ওই ব্যবসায়ীকে।
খবরের সত্যতা স্বীকার করে নেন এয়ার ভিস্তারার এক কর্মী। তিনি জানান, বিমান সংস্থার প্রত্যেক কর্মী মর্যাদাসহ নিজের কাজ করেন। যাত্রীসুরক্ষা বজায় রাখাই কর্মীদের প্রধান দায়িত্ব। এই দায়িত্ব তারা দক্ষতার সঙ্গেই পালন করেন। কিন্তু ভালো ব্যবহারের বদলে কেউ যদি শালীনতার মাত্রা ছাড়ায় তা কোনোভাবেই বরদাস্ত করা হবে না।
দোষ প্রমাণিত হলে উপযুক্ত শাস্তির আরজি জানানো হবে। অভিযুক্ত রাজীবকে ৩৫৪এ ধারায় শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। দোষ প্রমাণিত হলে অন্তত তিন বছরের জেল হতে পারে তার। একইসঙ্গে বেশ ভালো পরিমাণ আর্থিক জরিমানা হতে পারে ওই ব্যবসায়ীর।




