`আমি ফেঁসে গেছি’
বিনোদন ডেস্ক।। জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ ও প্রযোজক মোহাম্মদ ইকবালের দ্বন্দের কথা সবারই জানা। দুজনের সম্পর্ক রাত-দিনের মতোই। পাশাপাশি বসবাস। কিন্তু দুরত্ব মাপার যন্ত্র নেই।
হঠাৎ করেই আবদুল আজিজ ও ইকবালকে একমঞ্চে দেখা গেলো। পাশাপাশি বসে আসেন তারা দুজন। গতকাল শাকিব খানের জন্মদিন ও তার ইউটিউব চ্যানেল উন্মোচন উপলক্ষে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এমন দৃশ্য দেখা গেলো। আর এর পরই আলোচনা সামলোচনার ঝড় ওঠে মিডিয়াঙ্গণে। সবাই ফিসফাস করছেন। তাহলে কি তাদের দ্বন্দ্বের সিঁড়ি ভেঙে গেলো? দ্বন্দের আগুন কি বরফ হয়েছে?
এমন প্রশ্নের জবাবে আব্দুল আজিজ বলেন, ‘আমি ইকবালের সঙ্গে কথা বলিনি। আমি বঙ্গের অনুষ্ঠানে গিয়েছিলাম। ইকবাল যে ওখানে থাকবে, এটা আমি জানতাম না। এটা আমার জানা উচিত ছিল। আমি ফেঁসে গেছি। আমাকে ওখানে বিশেষ অতিথি করে নিয়ে গেছে বঙ্গ। আমাকে তারা দাওয়াত দিয়েছে আমি গিয়েছি। কিন্তু ওখানে যে ইকবাল থাকবে এটা আমি একবারেই জানতাম না।’
![]()
![]()
গত ২৭ ডিসেম্বর দুপুরে এফডিসির প্রশাসনিক ভবনে এফডিসির ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে চলচ্চিত্র প্রযোজকদের মতবিনিময় সভায় হঠাৎ জাজ মাল্টিমিডিয়ার স্বত্ত্বাধিকারী আবদুল আজিজের ওপর চড়াও হন প্রযোজক মোহাম্মদ ইকবাল। তিনি দাঁড়িয়ে উচ্চস্বরে কথা বলেন এবং আবদুল আজিজকে অশ্রাব্য ভাষায় গালাগালি করেন। ওই সময় সভাকক্ষে উপস্থিত ছিলেন প্রযোজক নাদির খান, কামাল মো. কিবরিয়া লিপু, নায়ক ও প্রযোজক আলমগীর, প্রয়াত রাজ্জাকের ছেলে সম্রাট। উৎস: দৈনিক আমাদের সময়।




