‘সামি হাসপাতালেও আমাকে হুমকি দিয়েছে’
স্পেটার্স ডেস্ক।।
গত রোববার সড়ক দুর্ঘটনায় আহত হন মোহাম্মদ সামি। এতে তার কপাল কেটে যায়। চিকিৎসার জন্য হাসপাতালে আছেন ভারতীয় তারকা পেস বোলার। আহত স্বামীকে দেখতে হাসপাতালে ছুটে যান হাসিন জাহান। এদিন তার সঙ্গে দেখা করতে রাজি হননি সামি। বরং হাসিনকে দেখে নেয়ার হুমকি দেন ভারতীয় পেস বোলার।
সামির আহত হওয়ার পর সংবাদ মাধ্যমকে হাসিন বলেন, ‘ওর সঙ্গে লড়াই যেটা চলছে সেটা চলবে। এখন সে আহত। হয়তো মেয়েটাকে সামনে পেলে যন্ত্রণা কিছুটা কমবে। আমারই তো স্বামী। আমারও অনুভূতি আছে। ওর চোট লাগায় আমার খারাপ লাগছে।’
হাসপাতলে এসেও স্বামীর সঙ্গে দেখা করতে না পেরে সাংবাদিকদের হাসিন বলেন, ‘ও আহত হওয়ায় দেখতে এসেছিলাম। কিন্তু ও আমার সঙ্গে দেখা করতে রাজি হয়নি। বরং আমাকে কোর্টে দেখে নেয়ার হুমকি দিয়েছে।’




