211395

পুকুরে মিলল কোটি টাকার কষ্টিপাথরের মূর্তি

নওগাঁর মান্দায় পরিত্যক্ত অবস্থায় পুকুর থেকে কোটি টাকার কষ্টিপাথরের ১০ কেজি ওজনের একটি লক্ষ্মীমূর্তি উদ্ধার করেছে পুলিশ।

বুধবার দুপুরে উপজেলার জাংতা গ্রামের পুকুর থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, জাংতা গ্রাম হিন্দু সম্প্রদায় অধ্যুষিত গ্রাম। সেখানে প্রায় ২০০ বছরের পুরনো শিবমন্দির রয়েছে। দুপুরে ওই মন্দিরসংলগ্ন একটি পুরনো পুকুরে গ্রামের লোকজন গোসল করতে নামলে পায়ে মূর্তিটি বাধে। এর পর তারা পুকুর থেকে মূর্তিটি তুলে নিয়ে এসে থানায় খবর দেন।

মান্দা থানার ওসি আনিসুর রহমান বলেন, কষ্টিপাথেরর ১০ কেজি ওজনের লক্ষ্মীমূর্তিটির মূল্য প্রায় কোটি টাকা। মূর্তিটি প্রত্নতত্ত্ব বিভাগে হস্তানন্তর করার প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।

ad

পাঠকের মতামত