211494

‘আমরা পুড়ে যাচ্ছি’ মৃত্যুর ঠিক আগে ছাত্রীর শেষ স্ট্যাটাস

রাশিয়ার উইন্টার চেরি শপিংমলে রোববার অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত ৬৪ জনের মৃত্যু হয়েছে। এখনো খোঁজ মেলেনি ৮৫ জনের। জানা গেছে, নিহতদের মধ্যে ৪১ জন স্থানীয় এক স্কুলের ছাত্র-ছাত্রী।

ঘটনার তদন্তকারিরা জানিয়েছেন, ওই দিন কেমেরোভোর অদূরে স্কুলের একটি ক্লাসের সবাই চলে আসে সিনেমা দেখতে।

সেদিন বিকেলে শপিংমল থেকে বের হওয়ার কোনো পথ খুঁজে না পেয়ে আটকে পড়তে হয় তাদেরকে। আটকে পড়া ভয়ানক সেই পরিস্থিতির কথা জানাতে চেয়েছিলেন তাদের আত্নীয়-স্বজনকে, কেউ কেউ কাঁদতে কাঁদতে ফোন করে তার বাবা-মাকে, কেউ ফেসবুকে শেয়ার করেছে নিজের শেষ কথা। বোনঝি ভিকার কাছ থেকে এমন ফোন পেয়েছেন ইয়েভগেনিয়া নামে এক তরুণী। সে বলেছে ‘আমি মাকে খুব ভালোবাসি, মনে করে একটু বলে দিবে।’

মারিয়া নামে ১৩ বছরের এক কিশোরী ফেসবুকে লিখে গেছেন, ‘আমরা পুড়ে যাচ্ছি, এই হয়তো শেষ কথা!’ তাদের মধ্যে আরও ৩০ জন গুড বাই বলে পোস্ট করে গেছেন। আর ফেরা হবে না সবার মাঝে।

এদিকে এ ঘটনার পর থেকে শোকের ছায়া নেমে এসেছে স্বজনহারাদের মাঝে। তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তারা।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘটনাস্থলে পৌঁছালেও ক্ষোভ কমেনি স্বজনহারাদের। দুই মেয়েকে হারিয়ে এক বাবা বাকরুদ্ধ। ছুটে যান দমকলকর্মীর কাছে। একটা মুখোশ পেলে যদি মেয়েদের বাঁচানো যায়।

কিন্তু দমকলকর্মীরা অন্যদিকে পরিস্থিতি সামাল দিতে যান বলে তার অভিযোগ। তার হাতে মুখোশ দেওয়া নিয়মে পড়ে না, এমনও বলা হয় তাকে। এখন তিনি বলছেন, নিয়মই কেড়ে আমার মেয়েদের। এ ঘটনায় মঙ্গলবার সরকারি দপ্তরের বাইরে বিক্ষোভ করেছেন কয়েকশো লোক।

সূত্র: আনন্দবাজার

ad

পাঠকের মতামত