211445

সানরাইজার্সের অধিনায়কত্ব ছাড়লেন ওয়ার্নার

কেপটাউন টেস্টে বল টেম্পারিং ঘটনায় একের পর এক দুঃসংবাদ শুনছেন স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার। দল থেকে ছাঁটাই হয়েছেন, জাতীয় দলের নেতৃত্বেও নেই। এবার আইপিএল দল সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়কত্বও ছাড়লেন অস্ট্রেলীয় তারকা ডেভিড ওয়ার্নার!

কিছুদিন আগে রাজস্থান রয়্যালসের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান স্টিভেন স্মিথ। এবার তার পদাঙ্ক অনুসরণ করলেন তার ডেপুটি। এ প্রসঙ্গে সানরাইজার্সের প্রধান নির্বাহী শানমুগাম জানান, ‘সাম্প্রতিক ঘটনায় ওয়ার্নার সানরাইজার্সের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। নতুন অধিনায়কের নাম দ্রুতই ঘোষণা করা হবে।’

২০১৪ সাল থেকে হায়দ্রাবাদের সঙ্গে যুক্ত ছিলেন ওয়ার্নার। যেখানে শিখর ধাওয়ান থেকে সে নেতৃত্ব বুঝে পেয়েছিলেন। আর ২০১৬ সাল তার নেতৃত্বেই প্রথমবারের মতো শিরোপা জিতেছিল হায়দ্রাবাদ। সেবার করেছিলেন দলীয় সর্বোচ্চ ও বিরাট কোহলির পর আইপিএলের দ্বিতীয় সর্বোচ্চ ৮৪৮ রান।

ওয়ার্নারের অধীনেই আইপিএলে লাইমলাইটে এসেছিলেন বাংলাদেশ তারকা মোস্তাফিজ। ফিজ নামে পরিচিতি পেয়ে সেবার আইপিএলের সেরা তরুণ ক্রিকেটারের খেতাব পেয়েছিলেন। ইতোমধ্যে ক্রিকেট অস্ট্রেলিয়া ওয়ার্নারকে নিষেধাজ্ঞার শাস্তি দিয়েছে ১২ মাস!

ad

পাঠকের মতামত