হিন্দুরা মাটি দিলেন মুসলিম প্রতিবেশীর কবরে!
ধর্ম নিয়ে বিরোধ যেমন আছে, হিন্দু-মুসলিম সম্প্রীতির নজিরও কম নেই। সেই অসাম্প্রদায়িক সম্পর্কের প্রমাণ দিলেন ভারতের মালদহের চাঁচলের মালতিপুর গ্রামের বাসিন্দারা।
প্রতিবেশী হিন্দুরা মাটি দিলেন মুসলিম নারীর কবরে। ওই গ্রামের আরফুন বেওয়া ৭০ বছর বয়সে মারা গেলে প্রতিবেশীরা তার বাড়িতে জমায়েত হন।
মুসলমান প্রতিবেশীদের সঙ্গে কবরস্থানে যান হিন্দুরাও। জানাজা শেষে ওই নারীর কবরে তারাও মাটি দেন। মালতিপুরে এ ঘটনা অবশ্য প্রথমবার নয়।
মুসলিম প্রতিবেশীরাও শ্মশানে যান হিন্দু প্রতিবেশীর মৃত্যুতে। তা নিয়ে কারো দ্বিমত নেই। জানা গেছে, ব্রাহ্মণরাও মুসলিম ওই নারীর কবরে মাটি দিতে গেছেন।
মৃত ওই নারীকে মা বলেও ডাকতেন এক ব্রাহ্মণ। ওই নারী যেমন মায়ের মতো স্নেহ করতেন তাকে তিনিও সম্মান করতেন মায়ের মতো করেই।
সে কারণে মায়ের কবরে ছেলে হয়ে মাটি না দিয়ে থাকতে পারেননি। ওই গ্রামের লোকেরাও জানিয়েছেন, তারা হিন্দু মসলিম সবাই ভাই ভাই।




