211222

আফগানদের সেই আগের ফাঁদেই পা দিবে বাংলাদেশ!

সালটা ২০১৪! এশিয়া কাপের আয়োজক ছিলো বাংলাদেশ। সেবার বাংলাদেশ দলে ছিলেন না সাকিব আল হাসান। দলটাতে মোটামুটি ভাবে সবাই ছিলো। তারপরেও সেইবার অনেকটা হুট করেই দেশের মাটিতে বাংলাদেশকে হারিয়ে দেয় আফগানিস্তান।

আফগান দের হালকা ভাবেই নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি! এই আফগানরা যেই কোনো দল কেই হারানোর সমার্থ রাখে। কিছুদিন আগে উইন্ডিজ দলকেও বিশ্বকাপ বাছাই পর্বে অনেকটাই বলে কয়েই হারালো নবী-রশীদরা।

তবে এখানে উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে এই আফগানদের সাথে ৩ ম্যাচ জিতলেও তেমন একটা পয়েন্ট পাবে না বাংলাদেশ দল। কেননা অডিয়াই র‍্যাংকিংয়ে আফগানিস্তানের অবস্থান ১০ এ। আর বাংলাদেশের সাথে ১ ম্যাচ জিতলেই ৩ পয়েন্টের মতো পাবে আফগানিস্তান। লক্ষ্যনীয় ব্যাপার হচ্ছে ২০১৪ সালে সাকিববিহীন দলকে ঘরের মাঠে হারিয়েছিলো আফগানিস্তান, আর ২০১৮ সালে সাকিব সহ আরো সিনিয়রদের ছাড়া দলকে নিজেদের হোমগ্রাউন্ডে হারানো হয়তো আরো সহজ হবে বর্তমানে ফর্মে তুঙ্গে থাকা আফগানদের জন্য।

আর সেই ফাঁদেই কি পা দিবে বিসিবি এখন সেটাই দেখার বিষয়।

ad

পাঠকের মতামত