স্বাধীনতা দিবসে ডাক ডিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী
নিউজ ডেস্ক।।
৪৮তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি স্মারক ডাক টিকিট, একটি উদ্বোধনী খাম ও একটি ডাটা কার্ড অবমুক্ত করেছেন।
গতকাল প্রধানমন্ত্রীর সরকারি বাসনভবনে অবমুক্ত করা দু’টি বিশেষ সিলমোহর সমন্বিত এই টিকিট ও উদ্বোধনী খামের মূল্য ১০ টাকা এবং প্রতিটি ডাটা কার্ডের মূল্য ৫টাকা রাখা হয়েছে। এগুলো ঢাকাস্থ জিপিও’র ফিলাটেলিক ব্যুরোতে পাওয়া যাচ্ছে। পরবর্তীতে অন্যান্য জিপিও বা প্রধান ডাকঘরসহ দেশের সকল ডাকঘরে এ স্মারক ডাক টিকিট বিক্রি করা হবে।
ডাক টিকিট অবমুক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার, ডাক ও টেলিযোগাযোগ সচিব শ্যাম সুন্দর সিকদার ও বাংলাদেশ ডাক বিভাগের মহাপরিচালক সুশান্ত কুমার মন্ডল উপস্থিত ছিলেন।




