210802

রাশিয়ায় শপিং মলে আগুনে শিশুসহ নিহত ৩৭

নিউজ ডেস্ক।।

রাশিয়ার সাইবেরিয়ায় কেমেরেভো শহরের একটি শপিং মলে অগ্নিকান্ডে শিশুসহ অন্তত ৩৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৪৩ জন। এখন পর্যন্ত নিখোজ আছে প্রায় ৪০ জন শিশু। রাশিয়ার রাষ্ট্রীয় তদন্ত কমিটি একথা জানিয়েছে।

রাশিয়ার স্পাটনিক নিউজ সাইট জানিয়েছে, উইন্টার চেরি ভবনের চতুর্থ তলায় রোববার আগুন লাগে।

স্যোশাল মিডিয়ায় পোস্ট করা ছবিতে ভবনের জানালা দিয়ে ঘন কালো ধোঁয়ার পাশাপাশি লোকজনকে জানালা দিয়ে লাফিয়ে নিচে পড়তেও দেখা গেছে।

স্থানীয় কর্মকর্তারা ৬৯ জন নিখোঁজ রয়েছে যাদের মধ্যে ৪০ জন শিশু বলে জানিয়েছেন রাশিয়ার গণমাধ্যমগুলোতে।

রাশিয়ার জরুরী সেবা জানায়, আহত ৩৭ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ভবনের একাংশে আগুন লাগে। সেখানে একটি বিনোদোন কমপ্লেক্স এবং সিনেমা হল আছে। ঐ এলাকাটিতে আরো শিশু আটকা পড়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারকর্মীরা এ পর্যন্ত ২শ’ জনকে উদ্ধার করেছে বলে জানানো হয়েছে।

সূত্র : ডেইলি মেইল

ad

পাঠকের মতামত