210814

রজব মাসে রোজার রাখার বিধান আছে কি?

নিউজ ডেস্ক।।

রজব মাস পবিত্র মাসের অন্যতম। আরবি মাসসমূহের সম্মানিত চার মাসের একটি হলো রজব। হাদিসে শরিফে এসেছে, আবু বকরা (রা.) থেকে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন: “বছর হচ্ছে- বার মাস। এর মধ্যে চার মাস- হারাম (নিষিদ্ধ)। চারটির মধ্যে তিনটি ধারাবাহিক: যুলক্বদ, যুলহজ্জ, মুহররম ও (মুদার গোত্রের) রজব মাস ; যে মাসটি জুমাদাল আখেরা ও শাবান মাস এর মধ্যবর্তী।” (বুখারি হাদিস নং ৪৬৬২ ও মুসলিম, হাদিস নং১৬৭৯)

রজম মাস অত্যন্ত সম্মানিত হলেও এতে বিশেষ রোজা ও নামাজের যেসব কথা শুনা যায় তা ভ্রান্ত। তবে এই মাসে বিশেষভাবে গুনাহ করতে বারণ করা হয়েছে।

শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া (রহঃ) বলেন,পক্ষান্তরে রজব মাসে রোজা রাখা সংক্রান্ত সবগুলো হাদিস দুর্বল; বরঞ্চ মাওযু (বানোয়াট)। আলেমগণ এর কোনটির উপর নির্ভর করেন না। ফজিলতের ক্ষেত্রে যে মানের দুর্বল হাদিস বর্ণনা করা যায় এটি সে মানের নয়। বরং এ সংক্রান্ত সবগুলো হাদিস মাওজু (বানোয়াট) ও মিথ্যা। (মাজমুউল ফাতাওয়া ২৫/২৯০)

শাইখ উছাইমীনকে ২৭ শে রজব সিয়াম ও কিয়াম পালনের ব্যাপারে জিজ্ঞেস করা হলে জবাবে তিনি বলেন:“সবিশেষ মর্যাদা দিয়ে ২৭ শে রজব সিয়াম ও কিয়াম পালন- বিদআত। আর প্রত্যেকটি বিদআতই ভ্রান্তি।” সমাপ্ত )মাজমুউ ফাতাওয়াস শাইখ উছাইমীন, ২০/৪৪০)

ad

পাঠকের মতামত