210711

সাকিব-তামিমদের বিশ্রাম দেয়াটা হবে আত্মঘাতী

স্পোর্টস ডেস্ক

পঁচা শামুকেই পা কাটে। বহুল প্রচলিত এই প্রবাদটির বাস্তবতা বাংলাদেশ বার বার দেখেছে। এই আফগানিস্তান, নেপালের মতো তুলনামূলক ছোট দলের বিপক্ষে হেরে যাওয়ার বাজে স্মৃতি আছে টাইগারদের।

জুনে ভারতের মাঠে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা রয়েছে বাংলাদেশ দলের। আর সেই সিরিজে জাতীয় দলের সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দেয়ার চিন্তা-ভাবনা করছে বিসিবি।

চলতি বছরে অনেক খেলা থাকায় বিসিবির এমন সিদ্ধান্ত নেয়াটা হয়ত যৌক্তিক। তবে ভারতের অচেনা পরিবেশে আফগানিস্তানের বিপক্ষে ‘এ’ টিম নিয়ে খেলে হেরে গেলে লজ্জায় পড়তে হবে। সেই দিক চিন্তা করলে আফগানিস্তানের বিপক্ষে সাকিব-তামিমদের বিশ্রাম দেয়াটা হবে আত্মঘাতী।

আফগানিস্তান এশিয়ার একটি উঠতি ক্রিকেট দল। সাম্প্রতিক সময়ে অসাধারণ খেলছে যুদ্ধবিদ্ধস্ত এই দলটি। টেস্ট খেলার মর্যাদা পাওয়ার পাশাপাশি বিশ্বকাপের বাছাই পর্বে নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়ে মূল পর্বের টিকিট নিশ্চিত করেছে আফগানরা। আফগানিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজে জাতীয় দলের সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দেয়া প্রসঙ্গে বিসিবির পরিচালক আকরাম খান বলেন, আফগানিস্তানের সঙ্গে সিরিজ শেষে ‘এ’ দলের ট্যুর তারপর কিন্তু আমাদের অনেকগুলো খেলা আছে। সবকিছু মিলিয়ে আমরা কিছুদিন সময় নিচ্ছি। কী ধরনের টিম আমরা পাঠাবো সেটা আমাদের মাথায় আছে। হয়তবা আমরা আলোচনা করে কয়েকদিনের মধ্যে সিদ্ধান্ত নেব।

ad

পাঠকের মতামত